ফের হারের মুখ দেখল চেন্নাই, প্রথম জয়ের স্বাদ পেল হায়দরাবাদ

না এবারও জয়ের মুখ দেখতে পেল না চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: না এবারও জয়ের মুখ দেখতে পেল না চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এই নিয়ে টানা চতুর্থ হারের মুখ দেখল ধোনি, জাদেজারা। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হারল তারা। আর টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখল কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। অভিষেক শর্মার দাপটে ব্যাটিংয়ের কাছে হার মানতে বাধ্য হলেন সিএসকে-র ব্যাটিং লাইনআপ। ৫০ বলে ৭৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলে সানরাইজার্সকে জয়ের দোর গোড়ায় পৌঁছে দিয়ে আউট হন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন কেন উইলিয়ামসন (৩২) এবং রাহুল ত্রিপাঠী (৩৯)। ১৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। 

অন্যদিকে, এখনও পর্যন্ত জয় অধরা রইল চেন্নাইয়ের। ব্যাটিং এবং বোলিং কোনও ক্ষেত্রেই যেন ঠিকঠাক নিজেদের মেলে ধরতে পারছেন না সিএসকে-র ক্রিকেটাররা। দীপক চাহারের অভাবটা বেশভালো মতোই বোধ করছে চারবারের চ্যাম্পিয়নরা। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের খুব একটা রান তুলতে দিচ্ছিল না অরেঞ্জ আর্মি। তবে মইন আলি (৪৮), জাদেজা (২৭) এবং রবীন্দ্র জাদেজার (২৩) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান তোলে সিএসকে। 

তবে জযের জন্য এই রান যথেষ্ট ছিল না। আর চেন্নাইযের বোলিং লাইনআপে এমন কোনও বোলার নেই যে স্কোরবোর্ডে এত কম রান থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে তাসের ঘরের মতো ভেঙে ফেলবেন। তাই ফের একটা হারের মুখ দেখতে হল ধোনিদের। ম্যাচের সেরা হয়েছেন অভিষেক শর্মা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার