আজ আত্মবিশ্বাসে ভরপুর নাইটদের সামনে পন্থের দিল্লি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের সেই ঝড়ো ইনিংস এখনও যেন নাইট শিবিরে চোখের সামনে ভাসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের সেই ঝড়ো ইনিংস এখনও যেন নাইট শিবিরে চোখের সামনে ভাসছে। অজি তারকার ১৫ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংসের রেশ যেন এখনও কাটিয়ে উঠতে পারেনি কেকেআর। তারই মধ্যে চলে এল রবিবার। আর সুপার সান ডে-র প্রথম ম্যাচে ব্রাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পন্থ, পৃথ্বী, ওয়ার্নারদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে পুরোপুরি ভরপুর শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখাই হল তাদের একমাত্র লক্ষ্য। 

পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। তবে মুম্বইয়ের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। কিন্তু ক্যারিবিয়ান তারকার অভাবটা পুরোপুরি ঢেকে দেন প্যাট কামিন্স। রাসেল ঝড়কে ফ্লপ করে সমস্ত আলোড়ন নিজের দিকে কেড়ে নেন তিনি। দিল্লির বিরুদ্ধে পের একবার ব্যাট ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ওপেনিং জুটি সফল না হওয়াটা খানিকটা চিন্তায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। পাক সফর শেষ করে নাইট শিবিরে যোগ দিয়েছেন অজি অধিনায়ক।

শনিবারই  হল তাঁর কোয়ারেন্টাইন পর্বের শেষ দিন। কিন্তু রবিবাসরীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যেতে পারে। ওপেনে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে সঙ্গী হিসেবে নামতে পারেন ফিঞ্চ। তবে কোনওরকম প্রস্তুতি ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে নাইট টিম ম্যানেজমেন্ট মাঠে নামাতে রাজি হবেন কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। 

মুম্বইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর রানে ফেরাটা অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে নীতিশ রানা এবং শ্রেয়স আইয়ারের ফর্ম বেশ চিন্তায় রেখেছে দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। ৫ এবং ৬ নম্বরে ব্যাট করতে আসা ক্রিকেটাররা রান পেয়ে যাচ্ছে বলে বারংবার ঢাকা পড়ে যাচ্ছে উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা। অন্যদিকে, গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল দিল্লিকে। তাই এই ম্যাচে জয়ের সরণিতে ফেরার জন্য বদ্ধপরিকর তারা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার