রামপুরহাট কাণ্ডে সিবিআই জালে আরও ১

মুম্বাই থেকে ধৃত চারজনকে জেরা করেই সিবিআই জানতে পারে সমীর শেখের নাম। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেও জানা গিয়েছিল তার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট (Rampurhat) কাণ্ডে গ্রেফতার হলেন আরও একজন। এর আগে এই ঘটনায় সিবিআই জালে গ্রেফতার হয়েছিল চারজন। এদিন ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করেই নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।

জানা গিয়েছে, মুম্বাই থেকে ধৃত চারজনকে জেরা করেই সিবিআই জানতে পারে সমীর শেখের নাম। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেও জানা গিয়েছিল তার কথা। এরপরে রামপুরহাট থেকেই গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। ধৃতের শারীরিক পরীক্ষা করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ এবং মুম্বই থেকে ধৃত ৪ অভিযুক্তের ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

মুম্বাই থেকে গত বৃহস্পতিবার বাপ্পা শেখ ও সাবু শেখ সহ চার অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছিল। ধৃতরা মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। এফআইআরে ১৩ নম্বরে নাম ছিল বাপ্পা ও ১৫ নম্বরে নাম ছিল সাবু শেখের। জানা গিয়েছে, ধৃতরাই ভয়ঙ্কর সেই রাতে সোনা শেখের বাড়িতে ঢুকে মারধর চালায় ও আগুন লাগিয়ে দেয়। এও জানা গিয়েছে, মার্চের ২১ তারিখ এই ঘটনা ঘটিয়েই ২২ তারিখ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ধৃতরা। ঠিক দু’দিন পর এই চারজন পালিয়ে আসে মুম্বাইয়ে। ধৃতরা সকলেই অন্যতম অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ।

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র