চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তপন কান্দু খুনে ৩ অভিযুক্ত সিবিআই হেফাজতে

নিজস্ব প্রতিনিধি:  ঝালদা কাণ্ডে ৩ অভিযুক্তকে হেফাজতে পেল সিবিআই (CBI)। রবিবার ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতরা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অভিযুক্ত। এর আগে অভিযুক্তরা ছিল সিট- এর অধীনে। ২ অভিযুক্তকে ৭ দিন ও এক অভিযুক্তকে ৫ দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

তপন কান্দু খুনে সিট (SIT)- এর হাতে ধরা পড়েছিল আশিক খান। পুলিশ গ্রেফতার করেছিল মৃত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দুকেও। একই কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ে কলেবর সিং। সম্প্রতি ঝালদা কাণ্ডের তদন্তভার হাতে পায় সিবিআই। তারপর দায়ের করে এফআইআর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল বিশেষ  আদালতে (Court)। বিচারক নির্দেশ দেন, নরেন কান্দু ও আশিক খানের ৭ দিন এবং কলেবর সিংয়ের ৫ দিনের সিবিআই হেফাজতের। জানা গিয়েছে, এরপরেই ধৃতদের জেল থেকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। 

এদিকে, ঝালদা কাণ্ডে ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মীকে শনিবার জেরা করে সিবিআই। তাদের বয়ান রেকর্ড করা হয়। তপন কান্দু যেখানে খুন হয়েছিলেন, সেখানেও নিয়ে আসা হয় তাঁদের। এঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আগেও। এদিন জেরা করা হয়েছিল এসডিপিও-কেও। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক প্রতিনিধিদল প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন, চেষ্টা করা হয় বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরির। 

Published by:

Share Link:

More Releted News:

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ