দিল্লির কাছে হেরে জয়ের হ্যাটট্রিক থেকে বঞ্চিত হল কলকাতা

রবিবার দিনটা একেবারেই কলকাতা নাইট রাইডার্সের জন্য ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার দিনটা একেবারেই কলকাতা নাইট রাইডার্সের জন্য ছিল না। এদিন বোলিং-ব্যাটিং উভয় ক্ষেত্রেই ফ্লপ করলেন শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। উমেশ, কামিন্স, বরুন, রাসেলদের জঘন্য বোলিংয়ের খেসারত দিতে হল কেকেআরকে। টসে জিতে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় কলকাতা। কিন্তু নাইটদের চাল পুরোপুরি বুমেরাং হয়ে যায়। ঝড়ের গতিতে রান তুলতে শুরু করে দিল্লির ব্যাটসম্যানরা। পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নারের জুটিকে সামলাতে রীতিমতো দিশেহারা হয়ে যান কলকাতার বোলাররা। 

হাফসেঞ্চুরি করে বরুণ চক্রবর্তীর শিকার হন পৃথ্বী শ (৫১)। তবে তখন দিল্লির স্কোরবোর্ড প্রায় ১০০-র কাছাকাছি চলে গিয়েছে। এরপর কেকেআর শিবির ভেবেছিল এবার হয়তো স্বস্তি পাবে তারা। কিন্তু তাদের সেই ধারনা পুরোপুরি বদলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। তাঁকে যোগ্য সঙ্গ দিতে থাকেন ওয়ার্নার। ২৭ রান করে আউট হন পন্থ এবং ৬১ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ওয়ার্নার। এরপর আরও ২টি উইকেট হারায় দিল্লি। যার ফলে রানের গতি খানিকটা থিতিয়ে যায়। তবে শেষ দিকে অক্ষর প্যাটেল (২২) এবং শার্দূল ঠাকুরের (২৯) ঝড়ো ব্যাটিংযের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৫ রান তোলে রাজধানীর দলটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি নাইটরা। মাত্র ৩৮ রানেই ২ উইকেট হারায় তারা। এরপর শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা চেষ্টা করলেও দলকে জেতাতে সক্ষম হননি। শেষ ২ বল বাকি থাকতেই ১৭১ রানে গুটিয়ে যায় কলকাতার ইনিংস। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার