শেষ ওভারে জিতে নাইটদের সরিয়ে শীর্ষস্থানের দখল নিল রাজস্থান

ব্যাট হাতে ধামাকা দেখিয়েছিলেন হেটমেয়ার। আর বল হাতে ভেলকি দেখালেন যুজভেন্দ্র চাহাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে ধামাকা দেখিয়েছিলেন হেটমেয়ার। আর বল হাতে ভেলকি দেখালেন যুজভেন্দ্র চাহাল। যার জেরে শেষ ওভারে কষ্টার্জিত জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে ৩ রানে জয় পেল পিঙ্ক আর্মি। সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দখল নিল তারা। শেষ ওভার পর্যন্ত লড়াই করলেও দলকে জেতাতে পারলেন না মার্কোস স্টোইনিস। যার ফলে হেরেই সন্তুষ্ট থাকতে হল নবাবের শহরকে। 

পরপর উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সেই ধাক্কা সামলে নিল রাজস্থান রয়্যালস। হেটমেয়ার (৫৯) এবং রবিচন্দ্রন অশ্বিনের (২৮) ব্যাটের ওপর ভর করে ১৬০ রানের গণ্ডি পেরিয়ে গেল পিঙ্ক আর্মি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলল তারা। তাপের মুখে অনবদ্য একটি ইনিংস খেললেন হেটমেয়ার। নিজের অর্ধশত রানও পূর্ণ করলেন এই ক্যারিবিয়ান তারকা। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল  রাহুল। আর তাঁর পরিকল্পনা কাজেও লেগে যায়। শুরুটা ভালো করলেও ষষ্ঠ ওভার থেকে উইকেট হারাতে শুরু করে রাজস্থান। মাত্র ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে একটা সময় রীতিমতো ধুঁকছিল প্রথম আইপিএল চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইনআপ। তবে সেই খাদ থেকে দলকে টেনে তোলেন হেটমেয়ার। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লখনউ। রাহুল (০), গৌতম (০), হোল্ডাররা (৮) দ্রুত ফিরে যান। যার ফলে মাত্র ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় উত্তরপ্রদেশের দলটি। ২৫ রান করে ফিরে যান দীপক হুডা। তরুণ উঠতি তারকা আয়ুষ বাদোনিও (৫) এদিন রান পাননি। এরপর ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে লড়াই জারি রাখেন কুইনটন ডি কক। ক্রুনাস করে ২২ রান। আর কুইনটনের ব্যাট থেকে আসে ৩৯ রান। তারপর অজি অলরাউন্জার স্টোইনিস চেষ্টা করেও লখনউকে জয়ন এনে দিতে পারেননি। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন চাহাল। 

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির