আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুতিনের তালিবানি তলব ঘিরে বিশ্বজুড়ে জল্পনা

নিজস্ব প্রতিনিধি: গায়ের জোরে ও ক্ষমতার দাপট দেখিয়ে আফগানিস্তান দখল করেছে তালিবানরা। ঘোষণা করেছে নিজেদের সরকার। কিন্তু এরপর? কীভাবে একটা দেশ চালাবে তালিবানরা? কারণ পাকিস্তান ছাড়া আর কাউকেই পাশে পাচ্ছে না তালিবানিরা। স্বার্থের জন্য হাত বাড়াচ্ছিল চিন, তাও এখন বন্ধ। এর মাঝেই বিশ্বের সমস্ত শক্তিধর দেশগুলির চিন্তা বাড়িয়ে তালিবানদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আগামী ২০ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় রাশিয়ার সঙ্গে বৈঠকে বসবে তালিবানরা। পুতিনের নির্দেশেই রাশিয়াতে ডেকে পাঠানো হয়েছে তালিবানদের প্রতিনিধিদের।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিনিধি জামির কাবুলভ সংবাদমাধ্যমে এই কথাই জানিয়েছেন। তবে কেন বা কীসের জন্য পুতিনের তালিবান তলব তা বিস্তারিত জানানো হয়নি। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বিশ্বের বাকি শক্তিধর দেশগুলি। আমেরিকাকে চাপে রাখতে ফের নতুন কৌশল আঁটছে রাশিয়া? আগামী ১২ অক্টোবর জি-২০ সামিট রয়েছে যার মূল বিষয়বস্তু হল আফগানিস্তানে তালিবান রাজ। তার মাঝেই রাশিয়ার তরফে এই সিদ্ধান্ত ভাবাচ্ছে বিশ্বকে। গত মার্চ মাসেই মস্কোতে এক আন্তর্জাতিক সম্মেলনে একটি চুক্তি করা হয়। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য। সেই বৈঠকে উপস্থিত ছিল পাকিস্তান, রাশিয়া, চিন, আমেরিকার মত দেশগুলি।

যদিও রাশিয়ার নিজস্ব মাথাব্যাথার কারণেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। কারণ ইসলামিক এক্সট্রিমিস্টকে ঢাল করে গোটা এশিয়া এমনকি রাশিয়ার কন্ট্রোলে থাকা দেশগুলি যদি তালিবানি থাবা বসে তাহলে রক্ষে নেই। তাই আগেভাগেই তালিবানিদের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটতে পারেন পুতিন। তালিবান ইস্যু নিয়ে গতকালই তাজিকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ