গুজরাতের বিজয়রথ থামিয়ে দ্বিতীয় জয় তুলে নিল হায়দরাবাদ

অবশেষে থামল গুজরাত টাইটানসের বিজয় রথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে থামল গুজরাত টাইটানসের বিজয় রথ। হায়দরাবাদের কাছে ৮ উইকেট হেরে গেল হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা দল গুজরাত শুরু থেকেই একেবারে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল। সানরাইজার্সের বিরুদ্ধে জিততে পারলে পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে যেত টাইটানস। তবে সেটা আর হল না। কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানির কাছে হেরেই সন্তুষ্ট থাকতে হল তাদের। বিশেষ করে বোলারদের ব্যর্থতার জেরেই এদিন ডুবতে হল গুজরাতকে। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানারইজার্সের অধিনায়ক উইলিয়ামসন। প্রথমে একগাদা রান দিয়ে শুরুটা খারপ করলেও পরে গুজরাতের ব্যাটিং লাইনআপকে চেপে ধরেন অরেঞ্জ আর্মি। পরপর উইকেট তুলে নিয়ে চাপ বাড়ায় তারা। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অর্ধশতরানের উপর ভর করে ১৬০ রানের গণ্ডিটা পার করে ফেলে গুজরাত টাইটানস। আর ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গ দিলেন অভিনব মনোহর। যদিও এদিন ভাগ্য পুরোপুরি তাঁর সঙ্গে ছিল বললেই চলে। কারণ, ক্যাচ পড়ে তিনবার জীবনদান পান তিনি। ৪২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন হার্দিক। পাশাপাশি, অভিনবের ব্যাট থেকে এল ৩৫ রান। মাত্র ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া গুজরাতকে খাদের ধার থেকে সরিয়ে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় এই জুটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে সানরাইজার্স। অর্ধশতরান করেন উইলিয়ামসন (৫৭)। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৪২ রান। ঝড় তোঢ়েন রাহুল ত্রিপাঠীও (১৭)। শেষ দিকে নিকোলাস পুরান (৩৪) এবং এইডেন মার্করামের (১২) ব্যাটের ওপর ভর করে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার