ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও, বিতর্কে চৌহান সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে নতুন মোড় নিল মধ্যপ্রদেশের বুলডোজার কাণ্ড। মধ্যপ্রদেশের খারগোনে রবিবার রাম নবমীর শোভাযাত্রায় হামলা চালিয়েছিল যারা তাঁদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোমবার বিকেলেই প্রকাশ্যে আসে এই খবর। এরপর থেকে মাথাচারা দিয়েছে নানা বিতর্ক। এই প্রসঙ্গে মুখ খুলে ইতিমধ্যেই একগুচ্ছ বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। কিন্তু বুধবার সকালে জানা গেল এদিন বুলডোজার দিয়ে যে সমস্ত বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িও। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল ওই বাড়িগুলি। সোমবার সেগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সরকারের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনীও। 

উল্লেখ্য, রবিবার ১০ এপ্রিল মধ্যপ্রদেশের খারগোনে রাম নবমী উপলক্ষে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই শোভাযাত্রাকে লক্ষ্য করে হঠাৎই পাথর ছুঁড়তে শুরু করে বেশ কিছু লোক। কয়েকজনকে পেট্রোল বোমা ছুঁড়তেও দেখা যায়। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। গোটা ঘটনায় পুলিশকর্মীসহ অন্ততপক্ষে ২০ জন আহত হন। এই ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার রাতেই বলেছিলেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর ঠিক পরের দিনই এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন চৌহান সরকারের সরকারি আধিকারিকরা। এর জেরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।  

জানা যাচ্ছে, সোমবারের এই বুলডোজার অভিযানে মোট ১৬টি বাড়ি এবং ২৯টি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ২টি বাড়ি ছিল খাসখাওয়াড়ি এলাকায়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, যে বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে তার মধ্যে রয়েছে বিড়লা মার্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত হাসিনা ফখরুলের বাড়ি। ওই বাড়ির মালিকের দাবি, অতি কষ্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সোমবার কোনওরকম সতর্কতা ছাড়াই বাড়িটি ভেঙে দেন সরকারি আধিকারিকরা। বাড়ির মালিক হাসিনা ফখরুল জানান, ২০২০ সালের আগে অবধি তাঁদের বাড়ি কাঁচা ছিল। কিন্তু ২০২০ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আড়াই লক্ষ টাকা পাওয়ার পরে তাঁরা পাকা বাড়ি বানান। এই সমস্ত কিছু সরকারি আধিকারিকদের বলার পরেও তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হয় বলে খবর।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল