নেই প্রশিক্ষণ, স্পাইসজেটের ৯০ জন পাইলটকে ম্যাক্স বিমান চালাতে নিষেধ ডিজিসিএ-র

ভারতীয় বিমান চলাচক নিয়ন্ত্রক ডিজিসিএ-এর প্রধান অরুণ কুমার বলেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে স্পাইস জেটের ৯০জন পাইলটের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। তবে তাঁরা অন্য বিমান চালাতে পারবেন বলে। জানা গিয়েছে, স্পাইস জেটের মোট ৬৫০ জন পাইলট রয়েছেন।

ভারতীয় বিমান চলাচক নিয়ন্ত্রক ডিজিসিএ-এর প্রধান অরুণ কুমার বলেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাঁরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন বলে তিনি জানিয়েছেন। ততদিন তাঁরা অন্যান্য বিমান চালাতে পারবেন।

প্রসঙ্গত, এই বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ওপর ২৭ মাসের নিষেধাজ্ঞা ছিল। বার বার দুর্ঘটনার মুখে পড়ছিল এই বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি। এরপরেই মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থাটি এই মডেলের বিমানের বেশ কিছু সফটওয়্যার আপডেট করে। এরপর নতুন করে ভারত সরকার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর অনুমতি দেয়। গত আগস্ট থেকে ভারতে নতুন করে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি চালনা হচ্ছে।

স্পাইস জেটের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাদের কাছে মোট ১১টি ম্যাক্স বিমান রয়েছে। এই বিমানগুলো চালানোর জন্য ১৪৪ জন প্রশিক্ষিত পাইলটের প্রয়োজন রয়েছে।  পর্যাপ্ত পাইলট তাদের কাছে রয়েছে। তাই ৯০ জন পাইলটকে বোয়িং ৭৩৭ বিমান চালানোর প্রশিক্ষণে পাঠানো হলেও যাত্রী পরিষেবার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিধ্বস্ত হয়। বিমান বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানের সবাই দুর্ঘটনায় মারা হয়েছিলেন। ওই বিমান দুর্ঘটনায় তিন ভারতীয় সহ ১৫৭ জনের মৃত্যু হয়। এরপরেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ওড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভারতের পাশাপাশি বিশ্বের একাধিক দেশ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ওড়ার পর নিষেধাজ্ঞা জারি করে।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি