অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যায় চার জঙ্গির মৃত্যুদণ্ড

রায় দিয়েছে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশিষ্ট লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার জেএমবি জঙ্গিকে সর্বোচ্চ সাজা দিল আদালত। আজ বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মহম্মদ আল মামুন এই রায় দিয়েছেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত  চার জঙ্গি হল মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামীম। এই চার জঙ্গির মধ্যে মিজানুর এবং আনোয়াল জেলে রয়েছেন। বাকি দুই জঙ্গি সালেহীন এবং নূর মহম্মদ পলাতক।আদালতের রায় ঘোষণায় খুশি বাংলাদেশের বুদ্ধিজীবী মহল। তবে তারা এও বলছে, রায় ঘোষণা আরও আগে হলে ভালো হত। 

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় জঙ্গিরা। পরের দিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর একই বছরের ১২ অগাস্ট জার্মানিতে মারা যান বিশিষ্ট কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনার আঠার বছর পরে আদালত সাজার  কথা ঘোষণা করল।

এই মামলায় পাঁচ আসামীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাফিজ মাহমুদ। প্রসঙ্গত উল্লেখ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তাঁর লেখালেখির জন্য সুপরিচিত ছিলেন।

আরও পড়ুন ধর্ম অবমাননার অভিযোগে বাগেরহাটে হিন্দু বাড়িতে আগুন, ভাঙচুর

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়