আজ পঞ্জাবের বিরুদ্ধে মরশুমের প্রথম জয় পেতে মরিয়া মুম্বই

হারের সরণি থেকে বেরিয়ে আসতে পেরেছেন ধোনি, জাদেজারা। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যার ফলে হারের সরণি থেকে বেরিয়ে আসতে পেরেছেন ধোনি, জাদেজারা। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। বুধবার সন্ধ্যায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রোচিত শর্মা অ্যান্ড কোম্পানি। তবে আর এই ম্যাচ থেকে এবারের জয়ের দেখা পেতে বদ্ধপরিকপ পাঁচবারের চ্যাম্পিয়নরা। কারণ, তারাই হল একমাত্র দল যারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি। 

চলতি আইপিএলে ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই সেইভাবে জ্বলে উঠতে পারেনি মুম্বই। বেশিরভাগ সময় বোলাদের ব্যর্থতার জেরেই তাদের ডুবতে হয়েছে। যেটা ভীষণভাবে চিন্তায় রেখেছে মুম্বই টিম ম্যানেজমেন্টকে। কারণ, পঞ্জাবের ব্যাটিং লাইনআপে ধাওয়ান, লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, ওডিন স্মিথের মতো ব্যাটসম্যানরা রয়েছে। সামান্য ভুলেই যারা ম্যাচের রং বদলে দিতে পারেন। তবে বোলিং বিভাগ নিয়ে ভুগতে হচ্ছে প্রীতি জিন্টার দলকেও। গত ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে শেষ দু’বলে ছক্কা মেরে ম্যাচ পঞ্জাবের হাত থেকে ছিনিয়ে নেন রাহুল তেওয়াতিয়া। যা এখনও পর্যন্ত দু:স্বপ্নের মতো হয়ে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল অ্যান্ড কোম্পানির কাছে। তবে সেই ব্যর্থতা কাটিয়ে উঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা।

অন্যদিকে, মুম্বই দলে সূর্যকুমার যাদব ফেরার পর অনেকটাই স্বস্তি এসেছে। শেষ দুই ম্যাচে তাঁর ব্যাটের ওপর ভর করেই সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় মুম্বই। পাশাপাশি, অধিনায়ক রোহিত শর্মার রানে ফেরাটাও অনেকাংশেই চিন্তা মুক্ত করেছে টিম ম্যানেজমেন্টকে। তবে বুমরাহ, থাম্পি, মুরগান অশ্বিন, পোলার্ডরা বল হাতে একেবারেই নির্ভরতা দিতে পারেননি। এবার দেখার বিষয় হল এই ম্যাচ থেকে তারা জ্বলে উঠতে পারেন কিনা।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার