জিতেও ছিটকে গেল চেলসি, বায়ার্নকে বিদায় দিয়ে ১৬ বছর পর সেমিতে ভিয়ারিয়াল

জিতেও একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল থমাস টাচেলের ছেলেদের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি যে বেশ রোমাঞ্চকর হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ, লড়াইটা ছিল রাজায়-রাজায়। একদিকে ছিল সর্বাধিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর অপরপ্রান্তে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। তবে জিতেও ছিটকে যেতে হল ব্লুজদের। গোটা ম্যাচে দুর্দান্ত লড়াই করলেও অতিরিক্ত সময়ে করিম বেঞ্জেমার করা গোলে ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে গেল ইপিএলের এই খ্যাতনামা ক্লাবটি। ম্যাচ শেষে ৩-২ ব্যবধানে জিতেও একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল থমাস টাচেলের ছেলেদের। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের কাছে এগ্রিগেটে ৫-৪ ব্যবধানে হেরে গেল ম্যাসন মাউন্ট, টিমো ওয়ার্নাররা।

ম্যাচের ৭৫ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। যার ফলে তাদের সেমিতে পৌঁছনোর বড়সড় সম্ভাবনা তৈরি হয়। কিন্তু স্যান্তিয়াগো বার্নাবিউতে নাটক তখনও বাকি ছিল। নির্ধারিত সময়ের মিনিট ১০ আগে রিয়ালের হয়ে গোল করে এগ্রিগেট সমান-সমান করে দেন রড্রাইগো। ফলে রীতিমতো জমে ওঠে খেলা। শেষ ১০ মিনিটে কোনওপক্ষ আর গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের খেলা শুরুর ছয় মিনিটের মাথায় বেঞ্জেমা গোল করে রিয়ালের সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেন। এরপর মরিয়া প্রচেষ্টা করলেও আর গোলের দরজা খুলতে পারেনি চেলসির ফুটবলাররা।

অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে পা রাখল ভিয়ারিয়াল। ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়ে শেষ আটে পা রাখল স্পেনের এই দলটি। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জার্মান জায়ান্টদের পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছিল তারা। তখন থেকেই সেমিতে পৌঁছানোর বীজ বুনতে শুরু করে দেয় ভিয়ারিয়াল। গত মঙ্গলবার রাতে বায়ার্নের ঘরের মাঠে ১-১ ড্র করে, এগ্রিগেটে ২-১ ব্যবধানে জিতে একযুগেরও বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখল হলুদ সাবমেরিনরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার