রমজান মাসে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ভারতীয় ভিসাকেন্দ্র

আগে খোলা থাকত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুরু হয়েছে রমজান। সূর্য ওঠার মুহূর্ত থেকে শুরু হয় নির্জলা উপবাস। তার আগে খাওয়া-দাওয়া করে নেন। আর সূর্যাস্তের পর নমাজ পাঠ করে সকলে মিলে খাওয়া-দাওয়া। বিকেলে অনেকেই আবার বাজার করতে যান। সময় থাকতে থাকতে পছন্দসই জিনিস কিনে নেওয়া আর কি। পবিত্র ইদ অনেকেই আবার বাংলাদেশ যান। ওই দেশ থেকে অনেকে আবার এ দেশেও আসেন। তাদের কথা মাথায় রেখে ভারতীয় ভিসার জন্য কাউন্টার খোলার সময় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে খোলা থাকত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এখন খোলা থাকবে টানা ১২ ঘণ্টা। সকাল ৮টায় খুলবে, বন্ধ হবে রাত ৮টায়। আর পাসপোর্ট ডেলিভারি করা হবে বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে। সময়সীমা বৃদ্ধির খবর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।কাউন্টার খোলার সময়সীমা বাড়িয়ে দেওয়া সকলেই খুশি।

গত কয়েকদিন ধরেই পাসপোর্ট অফিসে ভারতের ভিসা আবেদন কেন্দ্রে মানুষের ভীড় উপচে পড়ছে। ফেসবুক-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব দৃশ্য। করোনার জন্য গত দু বছর পর্যটন ভিসায় দু দেশের মধ্যে যাতায়াত বন্ধ ছিল। পরিস্থিতি একসময় মারাত্মক জায়গায় পৌঁছে গেল বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক উড়ান পরিষেবা। ভয়ঙ্কর সেই ছবি এখন অতীত। স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষের জীবন। এই অবস্থায় ভারতীয় হাইকমিশনের সব ভিসা কেন্দ্রের কার্যক্রমের মেয়াদ বাড়ি দেওয়া হল।

আরও পড়ুন নতুন বছরেই চালু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস