অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বঞ্চিত হল বাংলা, কোনও ম্যাচ পেল না যুবভারতী

এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলি হবে মুম্বই, গোয়া এবং ভুবনেশ্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা থেকে বঞ্চিত করা হল বাংলাকে। আসন্ন অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের একটাও ম্যাচ পেল না যুবভারতী ক্রীড়াঙ্গন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলি হবে মুম্বই, গোয়া এবং ভুবনেশ্বরে।

কিন্তু ঠিক কী কারণে একটাও ম্যাচ পেল না বিশ্বমানের স্টেডিয়াম যুবভারতী? যার উত্তর কারও জানা নেই। এর আগে ২০১৭ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেইবার গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল-সহ মেগা ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল ফুটবলের মক্কায় তথা যুবভারতীতে। স্টেডিয়াম দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো। ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ফুলমার্কস নিয়েই পাশ করেছিল যুবভারতী। তাই অনেকেই আশা করেছিল যে মহিলাদের বিশ্বকাপের কিছু ম্যাচ পাবে এই স্টেডিয়াম। কিন্তু সবটাই উল্টো হয়ে গেল।

গত ২০২০ সালে মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে দু’বছর ধরে টুর্নামেন্ট আয়োজন করা হয়ে ওঠেনি। চলতি বছরই টুর্নামেন্ট হবে, এটা প্রায় চূড়ান্ত। আর তাতে ভরত-সহ খেলবে মোট ১৫টি দল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার