মহামারীর হতাশাকে সরিয়ে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা

নতুন বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বাংলাদেশে বৃহস্পতিবার পয়লা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। রমজান মাস হওয়ার কারণে এবার পয়লা বৈশাখে পান্তাভাত ও ইলিশের আয়োজন করা হয়নি। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসির সামনে থেকে বের হয় শোভাযাত্রাটি, ভিসির বাসভবনের সামনে শোভাযাত্রাটি শেষ হয়। গত তিন দশক ধরে প্রতি বছর পয়লা বৈশাখে চারুকলার শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়াদের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রা বের হয়। এই  শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ।

এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় অংশ নিতে অনেক মহিলা শাড়ি পরে আসেন। সঙ্গে মাথায় নানা রঙের ফুল। পুরুষরা পাঞ্জাবি পরে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়। ড্রোনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার ওপর নজরদারি চালানো হয়।

প্রসঙ্গত, আটের দশকে সামরিক শাসনের অন্ধকারকে মুক্ত করা আহ্বান জানিয়ে পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

প্রতি বছরের মতো এবছরেও মঙ্গল শোভাযাত্রার তহবিল সংগ্রহের জন্য চারুকলা বিভাগের প্রাঙ্গনে গত এক সপ্তাহ ধরে আর্ট ক্যাম্প হয়। সেখানে বিখ্যাত শিল্পীদের পাশাপাশি পড়ুয়াদের আঁকা ছবি বিক্রি হয়। প্রতিবারের মতো এবারেও মুখোশ, পুতুল, মাছ, পাখির প্রতিকৃতি সহ বাংলাদেশের লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান এই শোভাযাত্রায় মজুদ ছিল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে