পঞ্জাবের কাছে হারের পর বড় অঙ্কের জরিমানা রোহিতের

বিষয়টা অনেকখানি গোদের উপর বিষফোঁড়ার মতো হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষয়টা অনেকখানি গোদের উপর বিষফোঁড়ার মতো হয়ে গেল। চলতি আইপিএলে ৫ ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। গত বুধবার রাতে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার জেরে পঞ্জাব কিংসের কাছে ১২ রানে হারতে হয়েছে ৫ বারের চ্যাম্পিয়নদের। যার জেরে পুরো শিবিরই হাতাশায় ভুগছে। এরই মধ্যে ভেসে এল আরও একটি খারাপ খবর। দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে করা হল মোটা অঙ্কের জরিমানা। ধীর বোলিংয়ের জন্য এবার তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করলেন ম্যাচ রেফারি। এরপর ফের এই ঘটনা ঘটলে জরিমানার সঙ্গে এক ম্যাচ নির্বাসিত হতে হবে মুম্বইয়ের অধিনায়ককে।

তবে এই প্রথম নয়, এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্লো ওভার রেটিং তথা ধীর বোলিং করানো জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল রোহিতকে। কিন্তু তাতেও হয়তো তাঁর টনক নড়েনি। তাই ফের একবার নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ না করতে পারার মতো অপরাধ করে বসলেন তিনি। যেই কারণে জরিমানা দ্বিগুণ করা হয়েছে।

তবে এবার শুধুমাত্র রোহিতকেই নয়, মুম্বই দলের বাকি সদস্যদেরও জরিমানা করা হয়েছে। তবে দলের বাকি সদস্যদের এত বড় অঙ্কের জরিমানা হয়নি। তাদের ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। আইপিএল কমিটির তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এমনটাই জানা গিয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার