আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘যা চাই কিনে দেয়’, তাই বাবার বয়সী প্রৌঢ়কেই বিয়ে ২১-এর সুন্দরীর!

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২১ বছর বয়েসেই টিকটক স্টার হয়ে উঠেছেন নিকোলা ডাউনসের। টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা আকাশছোঁয়া। ইতিমধ্যেই নিকোলার ফলোয়ার সংখ্যা পৌঁছে গিয়েছে সাড়ে চার লক্ষের কাছাকাছি। তার মধ্যে একজন ৫৪ বছরের মাইকেল। সম্প্রতি ওই একুশের সুন্দরী বিয়ে করলেন বাবার বয়সী মাইকেলকেই। কারণ শুনলে অবশ্যই অবাক হবেন। নিকোলার দাবি, দামী জিনসপত্র থেকে শুরু করে বড় রেস্তরাঁয় খাওয়াদাওয়া, টাকার দরকার শুনলেই দিয়ে দেন, পাশাপাশি তাঁর সব খরচই চালান মাইকেল। ফলে ওই প্রৌঢ়কেই বিয়ে করতে চলেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে তাঁদের সম্পর্কের কথা লিখেছে। তার আগে অবশ্য হবু বরের ছবি-সহ ইনস্টাগ্রামে একটি পোস্ট শোয়ার করেছেন টিকটক স্টার নিকোলা। তিনি জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড মাইকেল সমস্ত চাহিদাই মিটিয়ে দেন। কোনও খামতি রাখেন না। এমনকি কয়েকদিন আকে আরও আকর্ষণীয় হয়ে ওঠার জন্য প্লাস্টিক সার্জারিও করিয়েছেন মাইকেলের খরচে। তাঁর পোশাক থেকে প্রসাধন, সব টাকাই দিয়ে থাকেন মাইকেল। ডেট করার পর থেকেই তাঁর যাবতীয় ব্যয়ভার মাইকেলের। তাঁদের বয়েসের ফারক ৩৩ বছর, তবুও বাবার বয়সী ওই ব্যক্তিকে বিয়ে করতে কোনও দ্বিধা নেই ২১ বছরের সুন্দরীর। যদিও বর্তমানে একসাথেই থাকেন দুজনে। তাঁদের এই সম্পর্ক নিয়েও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

Published by:

Share Link:

More Releted News:

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ