সংখ্যালঘূদের ওপর নির্যাতন বাড়ছে, মোদি সরকারকে কড়া বার্তা কানাডার  নেতার

তিনি ভারতে সংখ্যালঘূদের ওপর ক্রমাগত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরাসরি মোদি সরকারের মুসলিম বিরোধী মনোভাবের নিন্দা করেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভারত রামনবমীকে কেন্দ্র করে একাধিক হিংসার ঘটনা দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় অগ্নিসংযোগ হয়। ঘটনার তীব্র নিন্দা করেন কানাডার ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিৎ সিং। তিনি ভারতে সংখ্যালঘূদের ওপর ক্রমাগত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরাসরি মোদি সরকারের মুসলিম বিরোধী মনোভাবের নিন্দা করেন।

জগমিৎ সিং ট্যুইটারে লেখেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রকাশ হওয়া ছবি, ভিডিও যথেষ্ট উদ্বেগের। মোদি সরকারের এই মুসলিম বিরোধী মানসিতা দমন করা উচিত। দেশের সরকারকেই প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কানাডা ভারতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কানাডার আগে ভারতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমেরিকা ভারতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নজরে রাখছে। ভারতের বেশ কিছু সরকারি আধিকারিক, পুলিশ, কারা আধিকারিকরা বারবার মানবাধিকার লঙ্ঘন করছে।

প্রসঙ্গত রাম নবমীতে ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মীয় মিছিল, শোভাযাত্রা বের হয়। সেই সময় সাম্প্রদায়িক উত্তেজনা, হিংসা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। মধ্যপ্রদেশে রামনবমীর মিছিলে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক অশান্তি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুজরাটে এক ব্যক্তির মৃত্যু হয়। গুজরাটে রামনবমীতে সাম্প্রদায়িক উত্তেজনার জেরে এক ব্যক্তির মৃত্যু হয়।

রাম নবমীর পরের দিনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাম্প্রদায়িক অশান্তির খবর আসতে শুরু করে। এই সাম্প্রদায়িক অশান্তির সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত দেশ জুড়ে শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়।    

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর