হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে নাইট শিবিরে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তবে সেই ব্যর্থতার কথা ভুলে পয়লা বৈশাখের দিন নতুন করে শুরু করতে চাইছে কেকেআর। বাংলা নববর্ষের শুরুর দিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নামছে নাইটরা। আর এই ম্যাচ থেকে জয়ের সরণিতে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। তবে কাজটা যে খুব একটা সহজ নয় সেটা তারা খুব ভালো করেই জানে। প্রথম দিকে হারলেও টানা দুই ম্যাচ জিতে লড়াইতে ফিরেছে নিজামের শহর। গত ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা গুজরাত টাইটানসের বিজয়রথ থামিয়ে দিয়েছে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। তাই অরেঞ্জ আর্মিকে পুরোপুরি গুরুত্ব দিচ্ছে নাইট টিম ম্যানেজমেন্ট। সানরাইজার্সের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তনও হতে পারে।

হায়দরাবাদ ম্যাচে কলকাতার হয়ে অভিষেক হবে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। স্যাম বিলিংসের পরিবর্তে দলে ঢুকবেন তিনি। উইলিয়ামসনদের বিরুদ্ধে ওপেনে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গী হিসেবে দেখা যাবে ফিঞ্চকে। আর স্যাম বিলিংস দলের বাইরে গেলে উইকেটকিপিং করানোর জন্য শেলডন জ্যাকসনের উপরই ভরসা করতে হবে দু’বারের চ্যাম্পিয়নদের। আর শেলডন টিমে ঢুকলে বেঞ্চে বসতে হবে অজিঙ্কা রাহানেকে। এছাড়া আর তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

দিল্লির বিরুদ্ধে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই খুবই জঘন্য পারফরম্যান্স করেছিল কেকেআর। বল হাতে রানের ফোয়ারা করেছিলেন উমেশ, প্যাট, সালামরা। হায়দরাবাদ ম্যাচে আর তার পুনরাবৃত্তি করতে চায় না তারা।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির