সংস্কার জরুরি, তবে দেশবাসীর স্বার্থ রক্ষা করেই: শ্রীলঙ্কার অর্থমন্ত্রী

এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে নিয়ে আলি সাব্রি গিয়েছেন ওয়াশিংটন ডিসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশে আর্থিক সংস্কার জরুরি। কিন্তু নাগরিক স্বার্থকে অস্বীকার করে নয়। ভারতের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিমত প্রকাশ করেছেন সে দেশের অর্থমন্ত্রী আলি সাব্রি। অর্থমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গেও তিনি কথা বলবেন। এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে নিয়ে আলি সাব্রি গিয়েছেন ওয়াশিংটন ডিসি। কথা বলবেন ওয়ার্ল্ডওয়াইড ফিনান্সিয়াল ফান্ডের উচ্চকর্তাদের সঙ্গে। দেশের ভয়াবহ আর্থিক সংকটের কথা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নিয়েছেন জনপ্রতি আয় হ্রাস পাওয়ার বিষয়টিও।

ভারতের ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘ দেশে জনপ্রতি আয় হ্রাস পেয়েছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো জায়গায় নেই। এই আর্থিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করতে হবে। আর তার জন্য একটা রাস্তা খোলা আছে – সংস্কার এবং ব্যাপকহারে। আর্থিক সংকট তৈরি হওয়ার পাশাপাশি দেশে দেখা দিয়েছে খাদ্যভাব। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও সংকট দেখা দিয়েছে। শ্রীলঙ্কা ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের কাছে সাহায্য চেয়েছে। বেলআউট প্যাকেজ চেয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) কাছে আর্জি জানিয়েছে। দ্বীপরাষ্ট্র এখনও পর্যন্ত ১৬ বার আইএমএফ-য়ের কাছে ঋণ চেয়েছে। যে প্রশ্ন সব থেকে বেশি ঘোরাঘুরি করছে, তা হল এই ঋণ তারা কীভাবে পরিশোধ করবে।

অন্যদিকে, শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভের চোরা স্রোত বইছে। দ্বীপরাষ্ট্র সাম্প্রতীক অতীতে সাক্ষী ছিল ভয়াবহ বিক্ষোভের। সেই বিক্ষোভের ধাক্কায় রাজাপক্ষে মন্ত্রিসভা থেকে সকলেই ইস্তফা দিয়েছেন। কবে নতুন সরকার গঠিত হবে, সে দিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন আইপিএল ছেড়ে দেশের ক্রিকেটারদের বিক্ষোভে যোগদানের ডাক অর্জুন রণতুঙ্গার

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির