সঙ্গম থেকে রাগ! প্রেমিকের কামড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সিংহী

বেশ চলছিল এতদিনের প্রেম। হঠাৎ মনোমালিন্য। আর তার পরিণাম এমন বেদনাদায়ক। সম্রাট- নদীর আনন্দের জীবন বদলে গেল মুহূর্তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কথার ওজন বড্ড বেশি, কথার ভারেই ভিজছে চোখ’ এমনই হয়েছিল কি প্রেমিক- প্রেমিকার মধ্যে? আর সেই অভিমান থেকেই কথা বন্ধ- তুমুল ঝগড়া শেষে মারামারি। আপাতত এই ঘটনার পর দুজনেই গুরুতর আহত। প্রেমিকা পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। দুজনের চোখেই এখন জল আর একরাশ অনুশোচনা। বেশ চলছিল এতদিনের প্রেম। হঠাৎ মনোমালিন্য। আর তার পরিণাম এমন বেদনাদায়ক। সম্রাট- নদীর আনন্দের জীবন বদলে গেল মুহূর্তে। তাও আবার সঙ্গমের সময়!

ঘটনা বাংলাদেশের (Bangladesh) চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের। এখানেই সিংহ বেষ্টনীতে ঘর বেঁধে একসঙ্গে সারাজীবন থাকার স্বপ্ন দেখেছিল প্রেমিক- প্রেমিকা। কিন্তু নিজেদের অভিমান ক্রমে হয়ে উঠল রাগ। আর তা থেকেই নদী আক্রমণ করল সম্রাটকে। পাল্টা সম্রাট চড়াও হল নদীর ওপর। নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে প্রেমিকার মারে জখম প্রেমিক। আর প্রেমিকের পাল্টা মারে মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রেমিকা। তারা মানুষ নয় তবুও যে কেন মানুষের মত উন্মাদ হয়ে উঠল কে জানে!

পুরুষ সিংহের নাম সম্রাট আর মহিলা সিংহীর নাম নদী। তাদের মারামারি আর তার পরিণতিতে মনখারাপ সাফারি পার্কের। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ মিলনের সময় ক্ষিপ্ত  হয়ে ওঠে সম্রাট ও নদী। কামড়ের পর কামড় দিতে থাকে একে অপরকে। দুজনেই গুরুতর জখম হয়। এরপর কর্তৃপক্ষ খবর দেয় সাফারি পার্কের দায়িত্বে থাকা চিকিৎসককে। চলে চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে সম্রাট। অন্যদিকে শারীরিক অবস্থার অবনতি হতে হতে আশঙ্কাজনক হয়ে ওঠে নদীর অবস্থা। মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে প্রতি মুহূর্তে। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, মার্চের শেষ কয়েকদিন থেকে খাওয়া- দাওয়া প্রায় বন্ধ করেছে নদী। মুখ থেকে অনবরত ঝরছে লালা, বেরিয়ে আছে জিভ। আর গলার জখম অংশ থেকে গড়িয়ে পড়ছে রস। দিন দিন জীর্ণ হয়ে পড়েছে আরও। আরও জানা গিয়েছে, সম্রাট ও নদীকে প্রথমে ভার্চুয়ালি চিকিৎসা করছিলেন এক ডাক্তার। তিনি ভিডিওকলে বা ছবি দেখে বলে দিতেন কী করতে হবে। বাকি কাজ করতেন কর্মীরা। পরে দুজনের অবস্থার অবনতি হওয়ায় ৪ চিকিৎসকের নেতৃত্বে গড়ে তোলা হয় মেডিক্যাল বোর্ড।

দুই প্রেমিক প্রেমিকার চোখেই জল। ওরা কি ভাবছে? ওরা একবার সুস্থ হয়ে উঠলে আর মনে হয় প্রেমিক-প্রেমিকা নিজেদের আক্রমণ করবে না। উন্মাদ হয়ে উঠবে না মানুষের মত।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়