বোলারদের জঘন্য পারফরম্যান্সের জন্য ফের হারের মুখ দেখল কেকেআর

কেকেআরের বোলারদের এই জঘন্য পারফরম্যান্স রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্বলতাটা। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে সেই ধাক্কাটা সামলে দেন নীতিশ রানা (৫৪) এবং আন্দ্রে রাসেল (৪৯)। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলতে সক্ষম হয় নাইটরা। কিন্তু প্রতিপক্ষ দলকে আটকানোর জন্য এই রানটাই যথেষ্ট ছিল না। আর তার ওপর কেকেআরের বোলারদের এই জঘন্য পারফরম্যান্স রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্বলতাটা। 

স্পিনার বরুন চক্রবর্তী, যাঁকে কিনা ভরসা করে রিটেন করেছিল নাইট টিম ম্যানেজমেন্ট। সে কিনা ৩ ওভার হাত ঘুরিয়ে দিলেন ৪৫ রান। কামিন্স, উমেশরাও বেশ রান দিয়ে ফেললেন। যার ফলে কাজটা অনেকটাই সহজ হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের জন্য। কেকেআরের প্রাক্তনী রাহুল ত্রিপাঠী এদিন কলকাতার বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন। মাত্র ৩৭ বলে ৭১ রান করে তাঁর দল সানরাইজার্সকে জয়ের দোর গোড়ায় পৌঁছে দিলেন। সেই সঙ্গে ছিনিয়ে নিলেন ম্যাচ সেরার পুরস্কারটিও। তাঁকে ভালোমতোই সঙ্গ দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম (৬৮)। 

ম্যাচ শেষে ৭ উইকেটে জয় পেল হায়দরাবাদ। সেই সঙ্গে ৫ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এল তারা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার