পঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা

ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র জয়সূচক গোলটি করেন শুভম ভৌমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই এবারের সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পঞ্জাবকে ১-০ ব্যবধানে উড়িয়ে দিল বঙ্গ ব্রিগেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র জয়সূচক গোলটি করেন শুভম ভৌমিক।

দক্ষিণের রাজ্য কেরলে বসেছে এবারের সন্তোষ ট্রফির আসর। আর এই মুহূর্তে কেরলের আবহাওয়া ভীষণ গরম। যেটা ভীষণভাবে চিন্তায় রেখেছিল বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যকে। কারণ, এই গরম আবহাওয়া যেকোনও মুহূর্তে ফুটবলারদের শারীরিক ক্ষতি করে দিতে পারে। খেলা সকাল সাড়ে ন’টায় হলেও সেই সময়ের তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। তবে প্রবল দাবদাহকে উপেক্ষা করেই জয় ছিনিয়ে নিল মনোতোষ চাকলাদার অ্যান্ড কোম্পানি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে খালি হাতে ফিরতে হয়নি রঞ্জনের ছেলেদের। ৬১ মিনিটের মাথায় গোল করে বাংলাকে এগিয়ে গদেন শুভম সেন। আর এই গোল পরিশোধ করতে পারেনি পঞ্জাবের ফুটবলার। যার ফলে ৯০ মিনিটের শেষে জিতেই মাঠ ছাড়ে ৩২ বারের চ্যাম্পিয়নরা।

বছর পাঁচের আগে অর্থাৎ ২০১৭ সালে শেষবারের মতো সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবারও বঙ্গ ব্রিগেডের লক্ষ্য সেই সোনালী ইতিহাস ফিরিয়ে আনা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার