আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স

শহরের ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর। চলতি আইপিএলের লিগ পর্বের একটাও ম্যাচ না পেলেও প্লে-অফের দু’টি ম্যাচ পাচ্ছে শহর কলকাতা। সূত্রের খবর, আগামী ২৪ মে প্রথম কোয়ালিফায়ার এবং ২৫ মে এলিমেনেটর অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত প্লে-অফের সূচি ঘোষণা করেনি বোর্ড। তবে ক্রিকেটের নন্দন কাননে এই দু’টি ম্যাচ হওয়া প্রায় নিশ্চিত। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল। আর এলিমিনেটরে খেলবে টেবিলের তিন এবং চার নম্বরে শেষ করা টিমগুলি।

পাশাপাশি, ২৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচ খুব সম্ভবত আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে। কারণ, ২৯ মে ফাইনাল আমেদাবাদেই হবে।

তবে প্লে-অফের ম্যাচ পাওয়ার লড়াইতে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়েছে বেঙ্গালুরু এবং চেন্নাই। কিন্তু অবশেষে চিন্নাস্বামী এবং চিদম্বরমকে হারিয়ে প্লে-অফের দু’টি ম্যাচ ছিনিয়ে নিয়েছে ইডেন। তবে বোর্ডের তরফ থেকে প্রথমে ঠিক করা হয়েছিল যে প্লে-অফ এবং ফাইনাল মিলিয়ে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদেই। কিন্তু লড়াইযে ঢুকে পড়ে আরও তিনটি শহর।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার