হারের হতাশা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া দিল্লি ও বেঙ্গালুরু

এই ম্যাচে নামার আগের দিন তথা শুক্রবার দিল্লি শিবিরে পড়েছে করোনার থাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে এই ম্যাচে নামার আগের দিন তথা শুক্রবার দিল্লি শিবিরে পড়েছে করোনার থাবা। মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। আর তাঁর সংস্পর্শে আসার জন্য গোটা দলকেই পাঠিয়ে দেওয়া হয় আইসোলেশনে। যার ফলে আরসিবি-র বিরুদ্ধে তাদের মাঠে নামা নিয়ে তৈরি হয় বড়সড় প্রশ্ন চিহ্ন। তবে স্কোয়াডের সকল ক্রিকেটারেই কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় ম্যাচ হওয়া নিয়ে আর কোনও নেই। 

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে দিল্লির ক্রিকেটাররা। শনিবারসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়েতে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। নাইটদের বিপক্ষে ব্যাটিং- বোলিং দুই বিভাগেই আকর্ষণীয় পারফরম্যান্স করে ক্যাপিটালস। বল হাতে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। আর ব্যাটিংয়ে নির্ভরতা দেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুররা। ডু প্লেসি, কোহলিদের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে মরিয়া রাজধানীর এই দলটি।

অন্যদিকে, জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও। গত ম্যাচে চেন্নাইয়ে কাছে হারের মুখতে হয়েছে তাদের। সেদিন মূলত বোলারদের ব্যর্থতার জেরেই ডুবতে হয়েছিল আরসিবিকে। তবে দিল্লির বিরুদ্ধে আর সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ তারা। কারণ, বোলাররা বড্ড বেশি রান খরচ করে ফেলছেন। যার প্রতিপক্ষ দল বড় স্কোর খাড়া করতে সক্ষম হচ্ছে। আর চাপে পড়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। এবার দেখার বিষয় আজকের ম্যাচে কী হয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার