কৃষ্ণাঙ্গ হত্যায় ফের তপ্ত আমেরিকা, তিনদিন ধরে চলছে বিক্ষোভ

পরিস্থিতি রীতিমতো তপ্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিরল জর্জ ফ্লয়েড হত্যার স্মৃতি।

এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে হত্যা করায় তপ্ত আমেরিকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত তিনদিন ধরে মিচাগানে বিক্ষোভ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিশাল পরিমাণে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে লিওয়া নামে ২৬ বছরের এক যুবকের। সে কঙ্গোর বাসিন্দা। আমেরিকায় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। গ্র্যান্ড ব়্যাপিডে নিজের বাড়িতে পুলিশ তাঁকে গুলি করে। জানা গিয়েছে, কোনও একটি বিষয়ে সে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে গেলে আচমকাই ওই পুলিশ অফিসার তাঁর সার্ভিস রিভলবার থেকে লিওয়ার কপাল লক্ষ্য করে পরপর গুলি চালায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

২৬ বছরের এই কৃষ্ণাঙ্গ যুবককে কোন পুলিশ কর্তা গুলি করে হত্যা করেছে, নিরাপত্তার স্বার্থেই তাঁর নাম প্রকাশ করা হয়নি। তবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া যুবকের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড করে দেয়। মুহূর্তের মধ্যে তা শেয়ার করেন কয়েক লক্ষ মানুষ। তারা খুনের প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশকর্মীর গ্রেফতারের দাবিতে পথে নামে। সেখানকার বিখ্যাত রোজা পার্কে একটি প্রতিবাদ সভা ডাকা হয়েছিল। সেখান থেকে একটি মিছিল বের হয়ে শেষ হয় গ্র্যান্ড ব়্যাপিডে। মিছিল আগাগোড়া ঘিরে রেখেছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর তিনদিন কেটে গেলেও পরিস্থিতি রীতিমতো তপ্ত। এই ঘটনার প্রতিবাদে আমেরিকার অন্যান্য শহরেও হয়েছে প্রতিবাদ।

উল্লেখ করা যেতে মাত্র এক বছর আগে জর্জ ফ্লয়েড নামে এক কৃষাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় তেতে উঠেছিল আমেরিকা।  

আরও পড়ুন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ খুন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের