‘শীত- গ্রীষ্ম- বর্ষা তৃণমূলই ভরসা, ভারতবাসীর ভরসা’, জয়ের পর কালিঘাটে পুজো দিয়ে বললেন মমতা

এর আগে আসানসোলে বারবার জিতে এসেছে বিজেপি। এবার সেই জয় ছিনিয়ে নিল তৃণমূল। বললেন, ‘আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল মা কথা রেখেছেন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি বা ব্যক্তিগত জীবন, বারবার কালিঘাটে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দুই উপনির্বাচন কেন্দ্রে তৃণমূলের বিরাট জয়ের পর আবারও মমতা পুজো দিলেন কালিঘাটে (Kalighat)। বললেন, ‘আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল মা কথা রেখেছেন’। বালিগঞ্জ ও আসানসোলে ব্যাপক জয় পেয়েছেন তৃণমূলের দুই প্রার্থী বাবুল ও শত্রুঘ্ন। আর এতেই উৎফুল্ল তৃণমূল (TMC) সুপ্রিমো ও আপামর দলীয় কর্মী- সমর্থক। সেই সাফল্যের কিছুক্ষণ পরেই পুজো দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, কোনও প্রস্তুতি ছাড়াই মায়ের কাছে চলে এসেছেন তিনি।  কারণ, হঠাৎ তাঁর মনে হল মা কথা রেখেছেন। আরও বলেন, বালিগঞ্জে বাবুলের জয়ের মার্জিন যখন কম ছিল তখন তিনি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। অবশেষে ভোটের ব্যবধান বেড়েছে। তাই মনে হল মা কথা রেখেছেন। এর আগে আসানসোলে বারবার জিতে এসেছে বিজেপি। এবার সেই জয় ছিনিয়ে নিল তৃণমূল। অন্যদিকে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্রেও জিতেছেন বাবুল সুপ্রিয়।  স্বাভাবিক ভাবেই উৎফুল্ল দুই প্রার্থী এবং তৃণমূল সুপ্রিমো। 

এদিন পুজো দিয়ে মমতা বলেন,  মানুষকে এখন শান্তি-  শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই ভালবাসা- আশীর্বাদ দেওয়ার জন্য তিনি মানুষের কাছে কৃতজ্ঞ।  এই জয় উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, বিজেপি- সিপিআইএম- কংগ্রেসের এত কুৎসা, অপপ্রচার, চক্রান্ত থাকা সত্ত্বেও  মানুষ তৃণমূলের ওপর আস্থা রেখেছেন। তিনি বলেন, ‘শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। ভারতবাসীর ভরসা’। তাঁর বক্তব্যের পর দিল্লি জয় নিয়ে এখন থেকেই আবার নতুন উদ্যমে স্বপ্ন দেখা শুরু করেছে জোড়াফুল শিবির।  এদিন বিজেপির হার প্রসঙ্গে গেরুয়া শিবিরের নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের এই রায় মাথা পেতে নিতে হবে। কোনও অজুহাত দিয়ে দায় এড়ানো ঠিক নয়। 

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫