মুন্সিগঞ্জের নাটেশ্বরে ফের সন্ধান মিলল অষ্টম কোণাকৃতির বৌদ্ধস্তূপের

নিয়ে এখনও পর্যন্ত নাটেশ্বরে পাঁচটি অষ্টম কোণাকৃতির বৌদ্ধস্তূপের খোঁজ মিলল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির নাটেশ্বরে অষ্টমকোণাকৃতির বৌদ্ধস্তূপ ও ধর্মচক্রের সন্ধান মিলেছে। নবম স্তরের খননকার্যেই প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধস্তূপের সন্ধান পেয়েছেন গবেষকরা। এ নিয়ে এখনও পর্যন্ত নাটেশ্বরে পাঁচটি অষ্টম কোণাকৃতির বৌদ্ধস্তূপের খোঁজ মিলল। প্রাচীন সভ্যতার ইতিহাস ও দেশের প্রত্নক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি গবেষণা ও পর্যটনের ক্ষেত্রে নতুন দরজা খুলে দেবে বলে মনে করছেন গবেষকরা।

নয় বছর আগে ২০১৩ সালে মুন্সিগঞ্জের নাটেশ্বরে প্রথম প্রাচীন বৌদ্ধ প্রাচীন মন্দির ও নগরীর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ওই ধ্বংসাবশেষ ৯০০ থেকে ১২০০ বছরের প্রাচীন বলে অনুমান গবেষকদের। ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পরেই খননকার্য শুরু হয়। বিভিন্ন স্তরের খননকার্যে মাটির নিচ থেকে প্রাচীন নগরীর রাস্তা, মন্দিরের ধ্বংসাবশেষ, পিরামিড আকৃতির স্থাপনাসহ বহু প্রাচীন নিদর্শনের হদিশ মিলেছে। নবম স্তরের খননে মাটির প্রায় ১৪ ফুট নিচ থেকে আবিষ্কৃত হয়েছে অষ্টকোণাকৃতির স্তূপ ও ধর্মচক্র। দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ এই স্থাপনা বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গকে নির্দেশ করে।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান জানান, সদ্য আবিষ্কৃত পঞ্চম বৌদ্ধস্তূপটি আগেকার চারটি অষ্টকোণাকৃতির স্তূপের মতোই দেখতে। অনুমান করা হচ্ছে নাটেশ্বরে যে বৌদ্ধস্তূপ ও ধর্মচক্রের হদিশ পাওয়া গিয়েছে তা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর বিভিন্ন সময় নির্মিত হয়েছে। নতুন করে যে ধর্মচক্রের সন্ধান মিলেছে তা বাংলাদেশে আর কোথাও নেই। আগামী দুই বছর খননকার্য অব্যাহত থাকবে। খননকার্য শেষ হলে চিনের সহযোগিতায় এখানে ফের পর্যটন কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি