ঝালদা কাণ্ডে আরও ১ অভিযুক্তের নাম জানতে পারল সিবিআই

জানা গিয়েছে কলেবরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার আগেই মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল ধৃত আশিক, নরেন ও সত্যবানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় আরও এক অভিযুক্তের নাম জানতে পারল সিবিআই (CBI)। অভিযুক্ত কলেবর সিংকে জেরা করেই জানা গিয়েছে অন্যতম এই অভিযুক্তের নাম। জানা গিয়েছে, এই অভিযুক্তের নাম জাবির আনসারি। এদিন বাকি ধৃতদের আদালতে তোলা হয়। জানা গিয়েছে কলেবরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার আগেই মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল ধৃত আশিক, নরেন ও সত্যবানকে।

এদিন কলেবর সহ চার ধৃতকে আদালতে (Court) তোলা হলে বিচারক তাদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পরবর্তী শুনানি হবে ২৭ এপ্রিল। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল, দুটি বাইক ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে আশিক খান এই জাবিরকেই নিয়েই গিয়েছিল কলেবরের বাড়ি। কলেবর আগেই সিবিআইকে জানিয়ে ছিল এই ঘটনায় আরও একজন জড়িত।

প্রসঙ্গত, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে বড়সড় তথ্য এসেছিল সিবিআইয়ের হাতে। জানা গিয়েছিল, ঝাড়খণ্ড থেকে আমদানি করা হয়েছিল বেআইনি অস্ত্র। আর বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল শার্প শুটার। তপন খুনে আগেই গ্রেফতার করা হয়েছিল কলেবর সিং-কে। প্রসঙ্গত, তাকে দেখা গিয়েছিল অকুস্থলের রাস্তার ধারে সিসিটিভি ফুটেজে। খুনের আগে এলাকা পরিদর্শনে প্রথমে আসে কলেবর। এমনকি খুনের পর বাইকে করে শুটারকে ঝাড়খণ্ড ছেড়ে দিয়ে আসেন তিনি। জানা গিয়েছিল, শার্প শুটারকে ভাড়া করেছিল কলেবর সিং। আর শুটার প্রায় ১ লক্ষ টাকার অস্ত্র ভাড়া করেছিল ঝাড়খণ্ড থেকে। তারপর ঘটনার দিন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় শুটার। চতুর্থ গুলি চালানোর সময় তা বন্দুকের নলে আটকে গেলে আর রিস্ক নেয়নি শুটার। পালিয়ে যায় এলাকা থেকে। এরপর তাকে ঝাড়খণ্ডে বাইকে করে পৌঁছে দেয় কলেবর। ধৃত কলেবরকে জিজ্ঞসাবাদ করে এই তথ্য পেয়েছে সিবিআই। শুটারের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে