বড়পর্দায় ধূসর চরিত্রে সৌরভ দাস, দেখাবে ম্যাজিক

আবারও এক ধূসর চরিত্রে দর্শক পেতে চলেছেন 'মন্টু পাইলট'কে। এবার ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যাবে সৌরভ দাসকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও এক ধূসর চরিত্রে দর্শক পেতে চলেছেন ‘মন্টু পাইলট’কে। এবার ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যাবে সৌরভ দাসকে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’য়ে আবির, সোনাদা ও ঝিনুককে এবার বিপাকে ফেলবে সৌরভ। যেহেতু তাঁর আগে এই ফ্র্যাঞ্চাইজির দুটি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায় সেহেতু তাঁর কাছে এটি শুধুই অভিনয় নয় বরং এক গুরুদায়িত্বও বটে। 

এর আগে ওয়েবে খলচরিত্রে অভিনয় করলেও বড়পর্দায় এই প্রথম খলচরিত্রে অভিনয় করবেন সৌরভ। তাঁর এই ছবিতে চরিত্রের বিশ্লেষণ করতে গিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর চরিত্রের নাম ‘ভুজঙ্গ হাজরা’। চরিত্রটি নেতিবাচক হলেও তা পুরোপুরি নয়। তাতে খানিক মজার মিশেলও রয়েছে। এই ধরণের চরিত্রে আগে কাজের সুযোগ না আসায় এই অফার রীতিমত লুফে নেন সৌরভ। এই ছবিতে নাকি তাঁর লুকও হবে দেখার মত। 

এর আগেও নাকি গোয়েন্দা ঘরানার ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর। কিন্তু সেইসময় ওয়েবের কাজ নিয়ে ব্যাস্ত থাকায় সেই সুযোগ হাতছাড়া হয়। কিন্তু এবার কোনওমতেই সুযোগ হাতছাড়া করেননি অভিনেতা। নিজেকে আরও একবার ভেঙে অন্যভাবে চরিত্রের খাতিরে নতুনভাবে গড়ে তোলার সুযোগ ফিরিয়ে দেননি তিনি। মাত্র এক সপ্তাহে নিজেকে তৈরি করেছেন চরিত্রের জন্য। আগামী পুজোতেই মুক্তি পাবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। এছাড়াও একের পর এক ছবি রয়েছে সৌরভের হাতে। মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট-২’ ও  বড়পর্দায়’রিষ’। 

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া