ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের মসজিদে, মৃত ৫০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের কুন্দুস। জানা জাচ্ছে এদিন দুপুরে কুন্দুসের একটি মসজিদে যখন জুম্মার নমাজ পড়া হচ্ছিল তখনই ওই মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটে। জানা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহতের সংখ্যা প্রায় ৯০। 

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত হয়েছেন প্রায় ৯০ জন। তিনি আরও জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা এতটাই শোচনীয় যে কোনও মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে। পাশাপাশি এখনও বহু আহতকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। 

তবে হাসপাতালের তরফ থেকে মৃতের সংখ্যা ১৫ বলা হলেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৃতের সংখ্যা প্রায় ৫০। কুন্দুসের বাসিন্দা জালমাই আলোকজাই নামের এক স্থানীয় ব্যবসায়ী এই বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান চিকিৎসকদের সাহায্য করার জন্য। তিনি এই ঘটনার বীভৎসতা বর্ণনা করে জানান, তিনি নিজের চোখে অন্তত ৪০টি মৃতদেহ দেখেছেন। পাশাপাশি স্থানীয় হাসপাতালে আহতের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ইতিমধ্যেই রক্তের অভাব দেখা দিয়েছে।  

ইতিমধ্যেই এই বিস্ফোরণের বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কোথাও দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক লাশ। আবার কোথাও দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একাধিক মানুষ। তার মাঝখান দিয়েই প্রাণভয়ে এবং আতঙ্কে এপ্রান্ত থেকে অপ্রান্ত দৌড়াচ্ছেন এলাকাবাসীরা।  

তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তবে অনুমান করা হচ্ছে তালিবান বিরোধী কোনও জঙ্গি দলই এই নাশকতার সঙ্গে যুক্ত।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার