ধানতলায় নাবালিকা মৃত্যুর মাইলেজ নিতে হবে, ভাইরাল বিজেপি শিবিরের অডিও

নতুন করে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে, এই ঘটনার পলিটিক্যাল মাইলেজ নিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাঁস হল বিজেপির (BJP) প্রতিবাদের আসল চেহারা। পলিটিক্যাল মাইলেজের জন্যই এত প্রতিবাদ! রাজ্যে খুন থেকে ধর্ষণের ঘটনায় বারবার প্রতিবাদীর ভূমিকায় দেখা গিয়েছে বিজেপিকে। ধানতলায় নাবালিকার মৃত্যুতেও সরব হয়েছিল বিজেপি। আর তারপরে দুই বিজেপি কর্মীর মোবাইল কথপোকথনে বোঝা গেল রহস্য। ভাইরাল (Viral) হয়েছে সেই অডিও।

ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে, এই ঘটনার পলিটিক্যাল মাইলেজ নিতে হবে। শুধু তাই নয়, অভিযোগের কপি পরিবর্তন করার কথাও শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে। বোঝাই যাচ্ছে দুই ব্যক্তির কথপোকথন বিজেপি কর্মীর। সেখানেই শোনা গিয়েছে, ওসির প্রসঙ্গ আসতে অশ্রাব্য গালিগালাজ। দুই ব্যক্তির কথায় উঠে এসেছে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের নাম। পার্থ ওরফে বাবু দা। যদিও বিধায়কের দাবি, অডিও ভাইরাল হয়েছে ঠিকই কিন্তু এর মধ্যে অন্য কিছুই নেই। নেহাত কথপোকথন। প্রসঙ্গত, ডব্লুডব্লুডব্লু ডট এই মুহূর্তে ডট কম সত্যতা যাচাই করেনি এই ভাইরাল হওয়া অডিও ক্লিপের (Audio Clip)। দুই বিজেপি কর্মীর অডিও ক্লিপের কথা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তৃণমূল (TMC) শিবিরে। আর তা শুনে তীব্র আক্রমণ করা হয়েছে বিজেপিকে। সবুজ শিবির থেকে প্রতিক্রিয়া, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে অসৎ উদ্দেশ্য নিয়ে রাজ্যের বদনাম করছে বিজেপি।

প্রসঙ্গত, ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল নাবালিকার দেহ। শনিবার ময়নাতদন্তের পর দেহ নাবালিকার ঘরে নিয়ে আসা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেয়ে আদৌ আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে। নতুন করে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন, এই ঘটনায় নাবালিকার পিসি লিপিকা মৈত্র, বাসুদেব সন্ন্যাসী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের