পুজোর মুখে স্বস্তি, বাংলাদেশে করোনায় সাত মাসে সর্বনিম্ন মৃত্যু

মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু ক্রমশ নিম্নমুখী হলেও স্বাস্থ্যবিধি শিথিল করার পক্ষে নন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাতে আর মাত্র তিনদিন। তার পরেই শুরু বাঙালির প্রিয় দুর্গো‍ৎসব। আর ওই উ‍ৎসবের আগেই দেশে করোনার সংক্রমণ অনেকটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু করোনায় মৃত্যুর পরিসংখ্যানেই নয়, সংক্রমণের নিরিখেও স্বস্তি মিলেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪৫ জন। তবে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু ক্রমশ নিম্নমুখী হলেও স্বাস্থ্যবিধি শিথিল করার পক্ষে নন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। আর দশদিন বাদে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল। চলতি বছরের জুন মাসে দেশে ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা প্রজাতি শনাক্ত হওয়ার পরে হু-হু করে বেড়ে গিয়েছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত জুলাই-অগস্ট মাসে কার্যত দেশে তাণ্ডব চালিয়েছিল  মারণ ভাইরাস। দৈনিক সংক্রমণ ও মৃত্যু রেকর্ড ভেঙে রেকর্ড গড়েছিল। গত ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ৫ ও ১০ অগস্ট মারণ ভাইরাসের ছোবলে ২৬৪ জন করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছিলেন। যা ছিল সর্বকালীন রেকর্ড।  

গত ১৩ অগস্ট দৈনিক মৃত্যু দুশোর গণ্ডির নিচে নামতে শুরু করে। গত ২৮ অগস্ট দৈনিক মৃত্যু একশোর গণ্ডির নিচে নেমে আসে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৭ হাজার ৬৫৪ জন। পাশাপাশি একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪৫ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশে নেমে এসেছে।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার