২৬ বছর পর কামব্যাক মন্দাকিনী, নেপথ্যে মিউজিক ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মনে আছে, রাজ কাপুর পরিচালিত জনপ্রিয় ছবি ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ ছবিটির কথা, যে ছবিটি একসময়ে বলিউডের মাইলস্টোন সৃষ্টিকারী একটি ছবি ছিল। সেই ছবিতে, গঙ্গোত্রী হিমবাহের ওপর পাহাড়ের ঠান্ডা কনকনে জলে ভিজে, সাদা পাতলা শাড়িতে মুড়ে অভিনয় করেছিলেন এক কটা চোখের তরুণী, তাঁর কথা হয়তো সবারই মনে আছে, যেকিনা সেই সময়ে গোটা দেশের লাখো পুরুষের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছিল এক ঝটকায়। হ্যাঁ, সেই তরুণীটি আর কেউ নন, ছিলেন ছবির অভিনেত্রী মন্দাকিনী।

রাজীব কাপুরের ডেবিউ ছবির জন্যে, যখন রাজ কাপুর নায়িকা খুঁজছিলেন।তখনই পরিচালকের নাগালে চলে আসেন মাত্র ২২ বছর বয়সী, ব্রিটিশ ও কাশ্মীরি বংশোদ্ভূত এই নায়িকা। ১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ ছবির মুক্তির পর থেকেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এই সুন্দরী অভিনেত্রী। এরপর একাধিক, ছবিতে মুখ্য চরিত্রে নায়িকার অভিনয়, সৌন্দর্য্য সবকিছুই নায়িকাকে আরো জনপ্রিয় কর তোলে। এমনকি, সেই যুগে ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ ছবিতে মন্দাকিনীর সাহসী সব দৃশ্যে অভিনয়, নায়িকার নামের পাশে বরাবরের জন্যে সেক্সি তকমা এঁটে দিয়েছিল । কিন্তু ১৯৯৬ সালে বিনোদন জগত থেকে পুরোপুরিই বিদায় নেয় নায়িকা, যদিও এই বিষয়ে একাধিক বিতর্ক থাকলেও, আসল কারণ এখনও জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Mandakini (@mandakiniofficial)

তবে এবার অপেক্ষার শেষ, প্রায় ২৬ বছর পর কামব্যাক করতে চলেছেন, নব্বইয়ের দশকে ‘কটা চোখ’ অভিনেত্রী মন্দাকিনী। পরিচালক সাজন আগরওয়ালের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে অভিনয় করবেন নায়িকা, সঙ্গে থাকবেন অভিনেত্রীর ছেলে রাব্বিল ঠাকুরও। মিউজিক ভিডিওটির শিরোনাম ‘মা ও মা’। এই গানে প্রধান ভূমিকায় থাকবেন অভিনেত্রীর ছেলে রাব্বিল ঠাকুর। উল্লেখ্য, ১৯৯০ সালে মন্দাকিনীরবিয়ে কাগুর পি রিনপোচ ঠাকুরকে। বর্তমানে তাঁর দুই ছেলে মেয়ে, ছেলে রবিল ঠাকুরেরও বিয়ে হয়ে গিয়েছে, সুতরাং সুখের সংসার তাঁর এখন।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ