পড়ুয়া-ব্যবসায়ী সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা,পরিস্থিতি সামলাতে গুলি চালাল পুলিশ

একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের পড়ুয়াদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল নিউমার্কেট চত্বর। মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে পড়ুয়াদের উপরে কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি গুলিও চালাল পুলিশ। সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ পড়ুয়া গুরুতর জখম হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পড়ুয়াদের উপরে পুলিশের গুলি চালানোর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাবারের বিল দেওয়া নিয়ে ঢাকা কলেজের কয়েকজন পড়ুয়ার সঙ্গে নিউমার্কেটের এক রেস্তোরাঁর কর্মচারিদের বচসা বাঁধে। দলবদ্ধ হয়ে পড়ুয়াদের উপরে ঝাঁপিয়ে পড়ে রেস্তোরাঁর কর্মচারীরা। বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। ওই খবর কলেজের অন্যান্য পড়ুয়াদের কাছে পৌঁছনোর পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে ওই রেস্তোরাঁয় চড়াও হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘন্টা তিনেক ধরে সংঘর্ষ চলার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাতের ঘটনার জেরে মঙ্গলবার সকালে মিড়পুর সড়ক অবরোধ করে পড়ুয়ারা। নিউমার্কেটের বেশ কিছু দোকান খুলতে বাধা দেয়। ওই ঘটনাকে ঘিরে ফের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয় নিউমার্কেট চত্বর। বেশ কয়েক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চললেও পুলিশকে দেখা যায়নি। দুপুরের দিকে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গুলি চালায়। পুলিশের গুলিতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস