ফিরে দেখা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯

২০১৯ সালে বসেছিল পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ৭ ও ৮ ফেব্রুয়ারি এই সম্মেলনের আসর বসে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বেঙ্গল মিনস বিজনেস’ বা বাংলা মানেই ব্যবসা, এই ট্যাগলাইনকে সামনে রেখেই ২০১৯ সালে বসেছিল পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট(Bengal Business Summit)। ৭ ও ৮ ফেব্রুয়ারি এই সম্মেলনের আসর বসে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে(Biswabangla Convention Centre)। ১২টি সহযোগী দেশ সহ মোট ৩৫টি দেশের প্রায় ৪৫০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সম্মেলনের মূল লক্ষ্যই ছিল রাজ্যে শিল্প বাণিজ্যের পরিবেশ, পরিকাঠামো ও সম্ভাবনা তুলে ধরা। এই সম্মেলন সাক্ষী থেকেছে ৮৬টি মউ চুক্তি সাক্ষর ও ৪০ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২.৮৪ ট্রিলিয়ন অর্থ বিনিয়োগের আশ্বাস প্রদানের। কোভিড উত্তরকালে এই সম্মেলনের মাধ্যমেই বাংলায় সব থেকে বেশি বিনিয়োগ এসেছিল।

পঞ্চম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে দেশের যে সব শিল্পপতি অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, রজন ভারতী মিত্তাল, নিরঞ্জন হিরানন্দানি প্রমুখ। পাশাপাশি বিদেশী সংস্থাগুলি যারা এই সম্মেলনে অংশ নিয়েছিল তাঁদের মধ্যে ছিল আলসেটম, আইকেইএ, ক্যাপজেমেনি, আইবিএম, ডেল প্রমুখ। সেই সঙ্গে নজর কাড়ে ব্রিটেন থেকে আগত ৫১ সদস্যের প্রতিনিধি দল, ৬৩ সদস্যের দক্ষিন কোরিও প্রতিনিধি দল, ২৮ সদস্যের ইতালিয় প্রতিনিধি দল, ৩৫ সদস্যের জার্মান প্রতিনিধি দল এবং ৩৭ সদস্য বিশিষ্ট জাপানি প্রতিনিধিদল। এই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী দেশ বিদেশের শিল্পপতিদের বাংলায় ফিরে আসার বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, ‘বাংলায় ৩৪ বছরের বাম শাসনকালে যে কর্মদিবস শুধু বনধ ডেকে নষ্ট হয়েছে তার পরিমাণ প্রায় ৭৫ মিলিয়ন ডলার। সেই সময়ে অনেক শিল্পপতি ও শিল্পসংস্থা বাংলা ছেড়ে চলে যান। কিন্তু বাংলায় পরিবর্তন হয়েছে। আমরা শিল্পের জন্য নতুন নীতি নিয়েছি। যারা বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন আমি তাঁদের আবার বাংলায় ফিরে আসার আহ্বাণ জানাচ্ছি। বাংলা বদলেছে। তাই বাংলায় আবারও বিনিয়োগ করুন। বাংলাই ভারতকে পথ দেখাবে আগামী দিনে।’  

একইসঙ্গে মুখ্যমন্ত্রী এই সম্মেলন থেকেই জার্মান প্রতিনিধিদলকে বার্তা দেন, যাতে লুফৎহানসা এয়ারলাইন্স আবারও কলকাতা থেকে বার্লিন যাওয়ার সরাসরি বিমান যেন চালু করে। সেই সঙ্গে তিনি ওই সংস্থাকে বাংলায় অটোমোবাইল কারখানা গড়ার জন্য আহ্বানও জানান। ওই বছরেই মুখ্যমন্ত্রী জানান, এরপর থেকে প্রতি বছর আর নয়, বরঞ্চ প্রতি দুই বছর অন্তর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ২০২১ সালে এই সম্মেলনের আসর বসার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা বাতিল হয়। সেই সঙ্গে চলতি বছরের ২০ ও ২১ এপ্রিল তা আয়োজিত হচ্ছে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে