প্রকাশ্য রাস্তায় মডেলকে ইভটিজিং, সাসপেন্ড ঢাকা পুলিশের দুই কনস্টেবল

তদন্ত কমিটিও গঠন করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে মহিলাদের নিরাপত্তার দায়িত্ব তাদের কাঁধে। অথচ মঙ্গলবার রাতে আইনের রক্ষক ঢাকা মহানগর পুলিশের দুই কর্মী যে কাণ্ড ঘটালেন তাতে লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার উপক্রম। বনানীর এক নামী হোটেলে দুই পুলিশ কনস্টেবলের ইভটিজিংয়ের শিকার হলেন এক মডেল। এমনকী তাঁর ওড়না ধরেও টানাটানি করেছেন ওই দুই পুলিশ কর্মী। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বনানীর একটি হোটেলে পুলিশের একটি ইফতার পার্টি ছিল। ওই ইফতার পার্টিতে যাওয়ার পথে গুলশান জোনের ডিসি মহম্মদ আসাদুজ্জামানের দেহরক্ষী ও তাঁর সঙ্গী এক কনস্টেবল আচমকাই এক মডেলকে উত্যক্ত করা শুরু করেন এবং ওড়না ধরে টান দেন। ঘটনার প্রতিবাদ জানালে মহিলার স্বামীর উপর চড়াও হন। রক্ষকদের এমন ভক্ষকের ভূমিকায় দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে পুলিশের দুই কনস্টেবলের কুকীর্তির কথা প্রচার করেন।
নিমিষেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা পুলিশের দুই কনস্টেবলের আচরণ নিয়ে নিন্দার ঝড় ওঠে। তড়িঘড়ি দুই কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়। গুলশান জোনের ডিসি আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ‘ফেসবুকে মডেলের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস