কোভিডের চ্যালেঞ্জ সামলে পঞ্জাবের বিরুদ্ধে নামছে দিল্লি

প্রথম একাদশে কারা থাকবেন তা এখনও ঠিক করতে পারেনি দিল্লি টিম ম্যানেজমেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে করোনায় জর্জরিত দিল্লি ক্যাপিটালস শিবির। দলের চার সদস্য কোভিডে আক্রান্ত। যাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নাম হল মিচেল মার্শ। যাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বুধবারের ম্যাচে প্রথম একাদশে কারা থাকবেন তা এখনও ঠিক করতে পারেনি দিল্লি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ পুনে থেকে সরিয়ে মুম্বই ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আনা হয়েছে। করোনা থাবা পড়ায় গত কয়েকদিন ধরে অনুশীলনে নামতে পারেননি ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। কার্যত হোটেলবন্দি হয়েই থাকতে হয়েছে তাদের। তাই পঞ্জাবের বিপক্ষে নামার আগে সেইভাবে কোনও অনুশীলন করার সুযোগ পাননি দিল্লির ক্রিকেটাররা। তবে ম্যাচের দিন সকালে তারা হালকা প্র্যাকটিস সেরেছেন। তবে কোনও ম্যাচে নামার আগে এটাই যথেষ্ট নয়।

দুই দলই গত ম্যাচে হারের মুখ দেখেছে। দিল্লি ক্যাপিটালস হেরেছে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। আর পঞ্জাবকে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবেদর বিপক্ষে। তাই বুধবারের ম্যাচ থেকে দু’পক্ষই চাইবে ঘুরে দাঁড়াতে। তবে ধারে-ভারে দিল্লির থেকে খানিকটা হলেও এগিয়ে রয়েছেন প্রীতি জিন্টার দল। কারণ, বেশ কয়েকটি ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফরম্যান্স করেছে পঞ্জাবের ক্রিকেটাররা। আর সবথেকে বড় বিষয় হল এই টিমের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন কাগিসো রাবাদা। যিনি আগে দিল্লিতে খেলেছেন। তবে এবারে তাঁকে দলে নেয়নি রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। তাই প্রাক্তন টিম ম্যানেজমেন্টকে জবাব দেওয়ার জন্য এই প্রোটিয়া বোলার মরিয়া হয়ে থাকবেনই।

তবে যাই হোক না কেন, কোভিডের ভ্রুকুটি কাটিয়ে জয়ের সরণিতে ফেরাটাই দিল্লি শিবিরের কাছে আপাতত একটা বড় চ্যালেঞ্জ। কয়েকদিন আগেই মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দিল্লি টিমের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ। তার দিন দু’য়েক পরই মিচেল মার্শ এবং আরও এক সদস্যর টেস্ট রিপোট পজিটিভ আসে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির