শ্রীলঙ্কা: সাংসদপদে আরও তিনের ইস্তফা, চিন্তা বাড়ছে রাজাপক্ষের

৩৯জন আগেই পদত্যাগ করেছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য সদ্য তৈরি মন্ত্রিসভা কতদিন টিকবে, তা নিয়ে অনেক আগেই প্রশ্ন উঠেছিল। ৩৯জন আগেই পদত্যাগ করেছিলেন। এবার ইস্তফা দিলেন আরও তিনজন। একের পর এক ইস্তফা দেওয়ায় রাজাপক্ষে রাতের ঘুম উবে গিয়েছে।

এদিকে, আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে দিল ভারত। টাকা দেওয়া হয়েছে জ্বালানি কেনার জন্য। আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী জিএল পেইরিস। বুধবার সাংবাদিক সম্মেলনে এই অনুদানের কথা জানিয়ে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছেও সাহায্যের আর্জি জানানো হবে। সাহায্য চাওয়া হবে বিশ্ব ব্যাঙ্কের কাছেও।

অন্যদিকে, মঙ্গলবারের পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর জেরে বুধবারেও সেখানকার পরিস্থিতি রীতিমতো থমথমে। এলাকায় নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কার্ফু জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। যদিও সেই সরকারি নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কিছুদিন আগে প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁর ঘনিষ্ঠমহলে জানান, দেশের এই পরিস্থিতির জন্য তিনি দায়ী। তিনি কোনও অবস্থাতেই দায় এড়াতে পারেন না। যদিও প্রেসিডেন্ট পদে তাঁর ইস্তফার কোনও সম্ভাবনা নেই, সেটাও জানিয়ে দিয়েছেন। অন্যদিকে, দেশবাসী প্রেসিডেন্ট রাজাপক্ষের ইস্তফার দাবিতে অনড়।

আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার জন্য ইতোমধ্যে ৪০ হাজার টন চাল পাঠিয়ে দিয়েছে। প্রয়োজনে আরও সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভয়ঙ্কর ভুল করে ফেলেছি, আমি অনুতপ্ত: প্রেসিডেন্ট রাজাপক্ষে

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির