নিউমার্কেট এলাকার সংঘর্ষে মৃত আরও এক

মৃতের নাম মুরসালিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে ঢাকা কলেজের পড়ুয়াদের সঙ্গে দোকান মালিক এবং কর্মচারীদের সংঘর্ষে আরও এক বিক্রয়কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভৌর পৌঁনে পাঁচটা নাগাদ (বাংলাদেশ সময় অনুসারে) তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মুরসালিন (২৫)। নিউ সুপার মার্কেটে একটি রেডিমেড কাপড় তৈরির দোকানে তিনি কাজ করতেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। নাহিদ নামে একজনের আগেই মৃত্যু হয়েছে। তিনি ডি-লিংক নামে এক কুরিয়ার সংস্থার ডেলিভারি ম্যানের কাজ করতেন। ঘটনায় গুরুতর জখম আরও দুই শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা চলছে।

সংঘর্ষের সূত্রপাত খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে। ঢাকা কলেজের কয়েকজন পড়ুয়া নিউ মার্কেট এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। আচমকাই ওই হোটেলের কর্মীরা পড়ুয়াদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ওই দিন রাতেই ক্যাম্পাস থেকে পড়ুয়ারা এসে দোকানের ওপর হামলা চালায়। দু পক্ষের মধ্যে কয়েকঘণ্টা ধরে সংঘর্ষ চলে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু পরিস্থিতি তাতেও নিয়ন্ত্রণে না আসায় পুলিশ গুলি চালায়। সংঘর্ষে ৪০ জন পড়ুয়া জখম হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন।

পডু়য়াদের ওপর গুলি চালানোর প্রতিবাদে নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাফ জানিয়ে দিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে রেয়াত করা হবে না।

আরও পড়ুন পড়ুয়া-ব্যবসায়ী সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা,পরিস্থিতি সামলাতে গুলি চালাল পুলিশ

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়