আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে চাঙ্গা বাজার, দালাল স্ট্রিটে খুশির হাওয়া

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বৃহস্পতিবার বাজার খুলতেই সূচক অনেকটাই উপরে উঠল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪২৩.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭, ৪৬০ পয়েন্টে। সূচক বাড়ে নিফটিরও। নিফটির সূচক ১১৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ২৫৩ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেন্টস, বাজাজ ফাইনান্স, ড. রেড্ডিজ, এম অ্যান্ড এম। তবে নেসলে, টাটা স্টিল, এইচসিএল টেকনলজিস, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল নিম্নমুখী। বুধবার বাজার বন্ধের সময় শেয়ার সূচক কোথায় ছিল একবার দেখে নেওয়া যাক।

বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জর সূচক ৫৭৪.৩৫ পয়েন্ট বেড়ে থামে ৫৭,০৩৭.৫০ পয়েন্টে। বৃদ্ধির হার ১.০২ শতাংশ। অন্যদিকে, নিফটির সূচক ১৭৭.৯০ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭, ১৩৩.৫৫ পয়েন্টে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দালাল স্ট্রিট সাক্ষী ছিল সূচক পতনের। বাজার থেকে গায়েব হয়ে যায় লক্ষ কোটি টাকা। ফলে, বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বেগে ছিলেন। বৃহস্পতিবার বাজার খোলার পরে পরে সূচকের বৃদ্ধিতে দালাল স্ট্রিটে খুশির হাওয়া। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের শেয়ারবাজারও চাঙ্গা। টোকিও, সিওলের শেয়ারবাজারে সূচক ছিল উর্ধ্বমুখী। তবে হংকং এবং সাংহাইয়ের শেয়ারবাজারে কিছুটা হলেও মন্দা রয়েছে। বাজার বিশেষজ্ঞদের অনুমান, কিছুদিনের মধ্যেই এই মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার।

এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৮ ডলার।

আরও পড়ুন বাজার খুলতেই পড়ল সূচক, গায়েব লক্ষ কোটি

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ