আইপিএলে আজ মেগা দ্বৈরথ, মুখোমুখি মুম্বই-চেন্নাই

রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি মোট ৫ বার ট্রফি ঘরে তুলেছেন। আর ধোনি, জাদেজারা এই দিকে মাত্র একধাপ পিছিয়ে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, আইপিএলের সবথেকে সফল দলের কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে এই দুই দলের কথা। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি মোট ৫ বার ট্রফি ঘরে তুলেছেন। আর ধোনি, জাদেজারা এই দিকে মাত্র একধাপ পিছিয়ে রয়েছেন। তবে এবারের টুর্নামেন্টে এই দুই দল যেন কোথাও গিয়ে খেই হারিয়েছে। টুর্নামেন্ট শুরুর প্রায় মাস খানেক হতে চললেও এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের নীচের দিকেই রয়ে গিয়েছে তারা। সিএসকে একটি জয়ের মুখ দেখেছে। তবে মুম্বই এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি। তাই লক্ষ্মীবার সন্ধ্যায় একে অপরকে ছাপিয়ে গিয়ে জয় তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মুম্বই এবং চেন্নাই।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ধারে-ভারে কিছুটা হলেও রোহিতদের থেকে ধোনিরা এগিয়ে রয়েছেন। ম্যাচ জিততে না পারলেও ব্যাটিং এবং বোলিং উভয় দিকেই নীতা আম্বানির দলের থেকে অনেকটাই ভালো দেখিয়েছে চেন্নাই সুপার কিংসকে। গত ম্যাচে রানে ফিরেছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। যেটা অনেকটাই স্বস্তি দিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্টকে। তবে বোলিং বিভাগ বেশ ভাবাচ্ছে তাদের। দীপক চাহারের না থাকাটা ভীষণভাবে প্রভাব ফেলছে সিএসকে শিবিরের বোলিংয়ে। ব্রাভো ভরসার যোগ্য হলেও ডেথ ওভারগুলিতে ভীষণভাবে একা পড়ে যাচ্ছেন। তিনি রান আটকালেও বাকি বোলারা এসে রান দিয়ে ম্যাচের রাশ প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছেন।

অন্যদিকে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব দিক থেকেই ভীষণ চাপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। অধিনায়ক রোহিত শর্মা রান পাচ্ছেন না। আরেক ওপেনার ইশান কিষানও রানের মধ্যে নেই। মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব ছাড়া কাউকেই ভরসা করা যাচ্ছে না। অভিজ্ঞ ক্যারিবিয়ান তারকা পোলার্ড ব্যাট হতে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ। বোলিংয়ে বুমরাহ একা পড়ে যাচ্ছেন। বাসিল থাম্পি এবং মুরগান অশ্বিনরা ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে পারছেন না। তবে চাপে থাকলেও এই ম্যাচ কোনওভাবেই হারতে চান না রোহিত, তিলক, পোলার্ডরা। কারণ, এই লড়াই যে তাদের কাছে সম্মানের লড়াই। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট প্রেমীরা যে একটা দুর্দান্ত ম্যাচ দেখতে চলেছেন সেটা নি:সন্দেহে বলা যায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার