বিরাটকে আউট করার চ্যালেঞ্জ নিয়ে বসলেন উমরান

চলতি আইপিএলে রীতিমতো নজর কেড়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে রীতিমতো নজর কেড়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার। তাঁর বোলিংয়ের গতি ইতিমধ্যেই ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। সানরাইজার্স হায়দরাবাদের এই পেসারকে খেলতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১০টি উইকেট তুলে নিয়ে সকলকে মুগ্ধ করেছেন উমরান মালিক। যার ফলে তাঁর আত্মবিশ্বাসও বেশ তুঙ্গে।

আর সেই আত্মবিশ্বাস থেকে এবার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে আউট করার চ্যালেঞ্জ নিয়ে বসলেন উমরান। বিশ্বে অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন এই তরুণ ভারতীয় পেসার। আগামী ২৩ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মুখোমুখি হতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে। আর ওই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের উইকেট শিকার করাই হল উমরানের প্রধান লক্ষ্য।

সম্প্রতি একটি সাক্ষাতকারে উমরান বলেন, ‘গত ম্যাচে আমার লক্ষ্য ছিল কেএল রাহুলকে আউট করা। গোটা ম্যাচে সেই চেষ্টাই করেছিলাম। আর আমাদের পরের ম্যাচ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে। এই ম্যাচে আমার লক্ষ্য থাকেব কোহলি ভাইয়ের উইকেটটা তুলে নেওয়া। আমি মাঠে নামলে সর্বদা নিজের ১০০ শতাংশই এরপর বাকিটা ঈশ্বরের হাতে’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার