বিজ্ঞাপন বিতর্কে জড়িয়েছেন অক্ষয় থেকে মাধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সকাল থেকেই নেটপাড়ায় রীতিমতন হইচই পড়ে গিয়েছে। সৌজন্যে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের একটি পোস্ট। গতকাল অনেক রাতেই তিনি একটি পোস্ট করে জানিয়েছেন যে, অনুরাগীদের ভাবনাকে সম্মান জানিয়ে তিনি ‘বিমল এলাইচি’ নামক একটি বিজ্ঞাপন সংস্থার ব্র্যান্ডের মুখ থেকে সরে দাঁড়াচ্ছেন, কারণ এই পানমশলা সংস্থাটি বাজারে তাঁদের উৎপাদিত তামাকজাত দ্রব্যও বিক্রি করেন। 

এই কারণেই এই বিজ্ঞাপন সংস্থায় ‘আক্কি’র মুখ তাঁর অনুরাগীরা কেউই পছন্দ করছেন না। সেই কারণেই স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন নায়ক, ‘বিমল এলাইচি’র ব্র্যান্ড আম্বাসাডার পদ থেকে। তবে শুধু অক্ষয় কুমারের ক্ষেত্রেই এমনটা হয়েছে তা নয়।আসলে সেলিব্রিটিরা অভিনয়ের বাইরেও প্রচুর বিজ্ঞাপনের ব্র্যান্ড আম্বাসাডার হন, যা তাঁদের প্রচুর অর্থ এবং জনপ্রিয়তা নিয়ে আসে। তবে এই যাত্রায় কয়েকজন অভিনেতা বেশ সমস্যায় পড়েছিলেন এক সময়ে। অক্ষয় কুমার থেকে অমিতাভ বচ্চন, মাধুরী, প্রিয়াঙ্কা চোপড়ার মতন সেলিব্রিটিরাও এই সমস্যার জেরে ভুক্তভোগী।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার সম্প্রতি একটি পান মশলা ব্র্যান্ডের প্রচার করতে অজয় ​​দেবগন এবং শাহরুখ খানের সঙ্গে যোগ দিয়েছেন। যা নিয়ে অভিনেতাকে ট্রোলড হতে হয়। সেই কারণে অক্ষয় এই ব্র্যান্ডে আম্বাসাডর পদ থেকে সরে দাঁড়ান।সঙ্গে সকল অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নেন নায়ক, তাঁর পাশে থাকার জন্যে অনুরোধ করেন অনুরাগীদের।

মাধুরী দীক্ষিত

কয়েক বছর আগে মাধুরী দীক্ষিত একটি ২ মিনিটের নুডল ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রচারে নেমেছিলেন। কিন্তু উত্তরাখণ্ডের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই কারণেই মাধুরী এই ব্র্যান্ডের আম্বাসাডর পদ থেকে দাঁড়ান।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন নীরব মোদী জুয়েলার্সের ব্র্যান্ড আম্বাসাডর। কিন্তু সেই সময়ে এই রত্নাকর কোটি টাকার জালিয়াতিতে জড়িয়ে পড়ার কারণে, অভিনেত্রী তাঁর কোম্পানির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। নীরব মোদি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে সাড়ে ১১ কোটি টাকার জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে আসে, তখনই প্রিয়াঙ্কা ব্র্যান্ড থেকে নিজের নাম দূরে সরিয়ে নেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তিনি একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। কিন্তু তখন তিনি এই কোম্পানি যে, তামাকজাত দ্রব্য উৎপাদন করেন তা নিয়ে অবগত ছিলেন না একদমই। পরে তিনি এই বিজ্ঞাপন সংস্থার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, এবং প্রাপ্য টাকাও ফেরত দিয়েছিলেন।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে