পুণের হোটেলের শৌচাগার থেকে উদ্ধার বাংলার যুবকের দেহ

পুণের হোটেলের শৌচাগার থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। প্রেমে টানাপোড়েনের জেরেই আত্মহত্যা নকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

Share:

নিজস্ব পতিনিধি: ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার যুবকের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়া জেলার শান্তিপুরে। পুণের একটি হোটেলের শৌচাগার থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। প্রেমে টানাপোড়েনের জেরেই আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা রাকেশ ঘোষ পুণের একটি হোটেলে কাজে গিয়েছিলেন। হোটেলের শৌচাগার থেকে ২০ বছর বয়সী রাকেশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নদিয়া জেলার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে থাকতেন  রাকেশ। মাত্র ১০ দিন আগে পুণের ওই হোটেলে কাজে করতে যান যুবক। হঠাৎ বৃহস্পতিবার সকালে রাকেশের মৃত্যু খবর আসে তার পরিবারের কাছে। এদিন সকাল ১০টা ৩০ নাগাদ পরিবারের সদস্যদের কাছে যুবকের দেহ উদ্ধারের খবর এলে মাথায় আকাশ ভেঙে পরে পরিবারের সদস্যদের। মৃত যুবকের বাবা প্রেমানন্দ ঘোষ বলেন, ‘আমি সবসময়ই চাষের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ছেলের সঙ্গে সেভাবে আমার কথা হত না। ও এমনটা করতে পারে এটা ভাবতে পারিনি।’

মৃত রাকেশের পরিজনদের একাংশের দাবি, রাকেশের বাড়ি যেখানে তার পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে দু’জনের মধ্যে অশান্তি লাগত। আর সম্পর্কে অশান্তি ঝামেলা নিয়ে মানসিক অবসাদে ভুগতেন তিনি। সেই অবসাদ থেকে মুক্তি পেতেই পুণের হোটেলে কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা ভাবতে পারছেন না প্রতিবেশীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১০ এপ্রিল পুণেতে যান রাকেশ। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে নিয়মিত কথা হতো তাঁর। বৃহস্পতিবার সকালে তাঁর মা রাকেশকে ফোন করেন। কিন্তু ফোন করলেও ওই প্রান্ত থেকে কোনও সাড়া পাননি তিনি। তার কিছুক্ষণ পর পুণে থেকে দেহ উদ্ধারের খবর আসে শান্তিপুরে। এর পর ছেলের মৃতদেহ ফেরানোর জন্য শান্তিপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাকেশের পরিবার।

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন