সন্তান হারানোর শোক ভুলে অনুশীলনে নামলেন রোনাল্ডো

তবে পেশাদারিত্বের কাছে ঠাঁই পেল না তাঁর সেই আবেগ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম একজন মহাতারকা তিনি। তাঁকে চেনে না গোটা বিশ্বে এমন মানুষ খুব কমই রয়েছে। আট থেকে আশি সকলেই জানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। ফ্যানরা তাঁকে সিআর সেভেন নাম দিয়েছে। তবে সম্প্রতি তাঁর জীবনে ঘটে গিয়েছে খুব খারাপ একটি ঘটনা। যমজ সন্তানের একজনকে হারাতে হয়েছে পর্তুগিজ তারকাকে। আর সন্তান হারা পিতা রোনাল্ডো স্বাভাবিকভাবেই বেশ খানিকটা ভেঙে পড়েছেন। তবে পেশাদারিত্বের কাছে ঠাঁই পেল না তাঁর সেই আবেগ। সন্তান হারানোর যন্ত্রণা কাটিয়ে ফের অনুশীলনে যোগ দিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ম্যান ইউয়ের প্র্যাকটিসে দেখা যায় রোনাল্ডোকে। তবে এদিন আর রোজকার মতো গাড়ি চালিয়ে আসেননি তিনি। গাড়ি পিছনে বসেছিলেন রোনাল্ডো, আর ড্রাইভার গাড়ি চালিয়ে তাঁকে অনুশীলনে নিয়ে আসেন।

গত মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে ম্যাচে খেলেননি সিআর সেভেন। যদিও সেই ম্যাচে ৪-০ ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে ম্যান ইউকে। রোনাল্ডো না থাকার প্রভাবটা বেশ ভালোমতোই পড়েছিল রেড ডেভিলসদের খেলাতে। তবে সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে প্র্যাকটিসে নেমে কোনওরকমের খামতি রাখেননি তিনি। পুরো সময় অনুশীলন করেন।

অন্যদিকে, লিভারপুল ম্যাচের দিন সাত মিনিটের মাথায় অ্যানফিল্ডের দর্শকরা রোনাল্ডোর উদ্দেশ্যে উঠে দাঁড়িযে হাততালি দেন এবং তাঁকে সম্মান জানান।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার