জল্পনার ইতি, ম্যান ইউয়ের নতুন কোচ হলেন টেন হ্যাগ

অবশেষে বৃহস্পতিবার সত্যি হল সেই জল্পনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার সত্যি হল সেই জল্পনা। প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হলেন এরিক টেন হ্যাগ। ৫২ বছরের এই ডাচ প্রশিক্ষকের সঙ্গে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চুক্তি করল ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষ। পারফরম্যান্স ভালো হলে বাড়তে পারে চুক্তির মেয়াদ। রেড ডেভিলসদের কোচ হওয়ার দৌড়ে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছিলেন পিএসজি-র কোচ পচেত্তিনো। এমনকি প্রাক্তন ফুটবলাররা অনেকেই চেয়েছিলেন লিওনেল মেসি, নেইমারদের কোচের হাতে ম্যান ইউয়ের দায়িত্ব উঠুক। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন টেন হ্যাগই।

বর্তমানে নেদারল্যান্ডসের দল আয়াক্সের হেড কোচের পদে নিযুক্ত রয়েছেন তিনি। আগামী মরশুম থেকে ম্যান ইউয়ের কোচের ভূমিকায় দেখা যাবে এই ডাচ কোচকে। টেন হ্যাগকে আনার জন্য আয়াক্সকে ২০ লক্ষ ইউরো দিতে হচ্ছে ইপিএলের এই ক্লাবটিকে।

পাশাপাশি, রোনাল্ডোদের কোচ হতে পেরে ভীষণ খুশি টেন হ্যাগ। তিনি জানান, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কোচ হওয়াটা সত্যি বড়সড় সম্মানের বিষয়। আমি আগামী দিন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই ক্লাবের ইতিহাস আমার ভালো করেই জানা। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে কাজ করতে চাই’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার