মুম্বইকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় জয় তুলে নিল চেন্নাই

আর শেষ ওভারে দলকে সেই জয় এনে দিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারের সন্ধ্যায় মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের দুই লাস্ট বয়। যারা আবার টুর্নামেন্টের সবথেকে সফল দুই দল। হ্যাঁ, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের কথা বলা হচ্ছে। না, এখনও পর্যন্ত জয়ের দেখা পেল না পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিলেন ধোনি, জাদেজারা। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে ৩ উইকেটে পরাজিত করে ফের একটি জয়ের মুখ দেখল সিএসকে। আর শেষ ওভারে দলকে সেই জয় এনে দিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৩ বলে ২৮ রানে অনবদ্য একটি ইনিংস খেলে দলকে মূল্যবার ২ পয়েন্ট এনে দিলেন বছর ৪০-এর ক্রিকেটার।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং ইশান কিষানের উইকেট হারায় নীতা আম্বানির দল। দু’জনেই কোনও রান না করেই ফিরে যান। এরপর ব্রেভিস (৪) এবং সূর্যকুমার যাদব (৩২) খেলার হাল ধরতে চাইলেও পারেননি। দলের স্কোর ৫০ পেরানোর আগেই আউট হয়ে যান তাঁরা। যার ফলে মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় মুম্বই শিবির। তারপর খেলার দলের স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেত তিলক বর্মা এবং হৃত্বিক শোকেন। তবে ২৫ রান করেই ফিরে যেতে হয় শোকেনকে। কিন্তু তিলক বর্মা লড়াই জাড়ি রাখেন। কায়রন পোলার্ড তিলককে সঙ্গ দিতে চাইলেও বেশিক্ষণ পারেননি। মাত্র ১৪ রান করেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি। তবে শেষ দিকে জয়দেব উনাদকাটের ৯ বলে ১৯ রানের ইনিংসটা বেশ কাজে লেগে যায়। সিএসকের সামনে ১৫৬ রানের টার্গেট রাখতে পারে রোহিতরা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই রুতুরাজ গায়কোয়াড়। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন রবিন উথাপ্পা (৩০) এবং আম্বাতি রায়াডু (৪০) স্কোর বোর্ডকে সচল রাখেন। তবে একটা সময় ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। তবে পিটোরিয়াস এবং ধোনির ব্যাটের উপর ভর করে ম্যাচ জিতে নেয় চারবারের চ্যাম্পিয়নরা। 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার