চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাব পরেই পরীক্ষা দেব, কলেজ কর্তৃপক্ষের অনুমতি দিতে অস্বীকার

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হিজাব পরে আসার অপরাধে দুই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হল না। পরীক্ষায় বসতে না পেরে ওই দুই ছাত্রী কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যান।

কলেজ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই পড়য়া হিজাব পরে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানালে তাদের জানিয়ে দেওয়া হয়, হিজাব পরে পরীক্ষায় বসা যাবে না। কর্তৃপক্ষের নির্দেশ মেনে তারা হল থেকে বেরিয়ে যান। জানা গিযেছে, হিজাব পরে পরীক্ষা দিতে এসেছিলেন আলিয়া আসাদ এবং রেশম। তারা প্রায় এক ঘণ্টার ধরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ ওই দুই পডু়য়াকে সাফ জানিয়ে দেয়, কোনও অবস্থাতেই হিজাব পরে পরীক্ষা দেওয়া যাবে না। কলেজ কর্তৃপক্ষ তাদের আবদেন মানতে অস্বীকার করায় তারা বাড়ি চলে যান।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম পড়ুয়ারা একপ্রকার ভয়ে হিজাব না পরেই কলেজ বা স্কুলে যাওয়া-আসা শুরু করেছেন। আবার এর ব্যতিক্রমও ঘটেছে। উড়ুপির ৪০ জন পডু়য়া পরীক্ষায় বসতে অস্বীকার করেছেন। তাদের দাবি, হিজাব পরেই তারা পরীক্ষায় বসবেন।

উল্লেখ করা যেতে পারে,  হিজাব পরিধান নিয়ে সম্প্রতি কর্নাটক তপ্ত হয়ে ওঠে। মামলা গড়ায় কর্নাটক হাইকোর্টে। হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়, স্কুলের ড্রেসকোড মেনে চলতে হবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেস কোডে কারও আপত্তি থাকলে তারা অন্যত্র যেতে পারেন। কিন্তু সংশ্লিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠানের, সেখানে ক্লাস করতে হলে তাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পোশাকবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন হিজাব বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে, দায়ের বিশেষ আর্জি

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ